হোম > জাতীয়

নিরাপদ খাদ্য নিশ্চিতে অবকাঠামো গড়া হচ্ছে: খাদ্য উপদেষ্টা

স্পোর্টস রিপোর্টার

নিরাপদ খাদ্যের কার্যক্রম আরো সম্প্রসারিত হবে বলে জানিয়ে খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেনে, নিরাপদ খাদ্য নিশ্চিতের জন্য বিভিন্ন ধরনের অবকাঠামো গড়ে তোলা হচ্ছে।

মঙ্গলবার বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সক্ষমতা বৃদ্ধিকরণ প্রকল্পের মিনি ল্যাব উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

খাদ্য উপদেষ্টা বলেন, ‘নিরাপদ খাদ্য যাতে সবাই পায়, খাদ্যের জন্য যাতে কারো স্বাস্থ্যগত সমস্যা না হয়, এই ল্যবরেটরি ব্যবহারের মাধ্যমে আমরা আরো নজর দিতে পারবো’।

তিনি নিরাপদ খাদ্য নিশ্চিতের জন্য জনসচেতনতা বৃদ্ধি ও আইন প্রয়োগের উপর গুরুত্বারোপ এবং সংশ্লিষ্ট সবাইকে সচেষ্ট হওয়ার আহ্বান জানান।

এই মিনি ল্যাবের মাধ্যমে শুঁটকি মাছে কীটনাশকের উপস্থিতি, শাকসবজি ও ফলমূলে বালাইনাশকের উপস্থিতি ও মাত্রা, পাউরুটিতে ক্ষতিকর পটাসিয়াম ব্রোমেটের উপস্থিতি ও মাত্রা, খাদ্যদ্রব্যে হেভি মেটালে বা ভারী ধাতু নির্ণয়, খাদ্যে কৃত্রিম রঙের উপস্থিতি, পানিতে বিদ্যমান মিনারেলের উপস্থিতি, দুধে এন্টিবায়েটিক রেসিডিউ'র উপস্থিতি, মধুতে টক্সিকের উপস্থিতি ও মাত্রা, খাদ্যপণ্যে ভেজাল শনাক্তকরণ, শিশু খাদ্যে বিদ্যমান ল্যাকটোজেন নির্ণয়, খাদ্যে সালমোনেলা, কলিফর্মসহ অন্যান্য ব্যাকটেরিয়ার উপস্থিতি ও পরিমাণ নির্ণয়সহ আরো অন্যান্য পরীক্ষা যথাযথভাবে করা যাবে।

ঘুস-হয়রানি বন্ধে কঠোর বার্তা সচিব সভায়

প্রধানমন্ত্রীর উদ্যোগে চাকরি পেল আজন্ম দৃষ্টিহীন রাবি শিক্ষার্থী

সরকারি সেবায় স্বচ্ছতা ও দুর্নীতি রোধে কঠোর নির্দেশ

কারখানায় সরবরাহ বেড়েছে, বাসাবাড়িতে গ্যাস বিদ্যুৎ সংকট কাটবে কবে

হাজিদের কোনো কষ্ট, অবহেলা বা জুলুম সহ্য করা হবে না: ধর্মমন্ত্রী

সুশাসন ও আইনশৃঙ্খলা উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে সরকার: গণপূর্ত প্রতিমন্ত্রী

হিফজখানায় শিশুদের মারধর করা নাজায়েজ: মাওলানা আবুল বাশার

শিশুদের সম্ভাবনা বিকাশে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

ছোট্ট কাপড়ের দোকান থেকে ভিপি, সাদিক কায়েমের বেড়ে ওঠার নানা গল্প

টেকসই উন্নয়নে পারমাণবিক বিজ্ঞানকে কাজে লাগাতে চায় বাংলাদেশ: আইসিটিমন্ত্রী