হোম > জাতীয়

শহীদ হাদির কফিন সামনে রেখে যে শপথ নিলেন ভক্তরা

আতিকুর রহমান নগরী

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই বিপ্লবী শহীদ শরীফ ওসমান হাদির কফিন সামনে রেখে আগ্রাসন ও আধিপত্যের বিরুদ্ধে আজীবন লড়াইয়ের শপথ নিয়েছেন তার ভক্তরা।

শনিবার দুপুরে মানিক মিয়ায় শহীদ ওসমান হাদির জানাজা শুরুর পূর্বে এ শপথ করেন তারা।

এ সময় কান্নায় ভেঙে পড়েন ভক্তরা। এরপর তারা— ‘হাদি ভাইয়ের রক্ত বৃথা যেতে দেবো না, হাদি ভাইয়ের রক্ত বৃথা যেতে দেবো না,’ ‘আমরা সবাই হাদি হবো, যুগে যুগে লড়ে যাবো,’ ‘আমরা সবাই হাদি হবো, যুগে যুগে লড়ে যাবো’ বিভিন্ন স্লোগান দেন।

শহীদ বিপ্লবী ওসমান হাদির কফিন সামনে রেখে ভক্তকুল বলেন, শহীদের কফিন সামনে আমাদের শপথ— আগ্রাসন ও আধিপত্যের বিরুদ্ধে আজীবন লড়ে যাবো। হে আমাদের মালিক, আমাদের শহীদ হাদির মতো কবুল করুণ। বিপ্লবের পথে, শাহাদাতের পথে।

এ সময় তারা শহীদ ওসমান হাদি যেই সাংস্কৃতিক লড়াই শুরু করেছিলেন, সেই সাংস্কৃতিক লড়াই পরিপূর্ণ করার প্রত্যাশা ব্যক্ত করেন।

তারা বলেন, আল্লাহ ওসমান হাদি ভাইকে কবুল করেছেন বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য। বাংলাদেশকে আধিপত্যবাদের বিরুদ্ধে গিয়ে এই বাংলাদেশকে যেন আমরা নিজেদের মত করে পরিচালনা করতে পারি। আমাদের দেশকে যেন আমরা বিদেশি নানা ধরনের আগ্রাসন, বিশেষ করে ভারতীয় আগ্রাসন থেকে মুক্ত করতে পারি। এই বাংলাদেশে গণতান্ত্রিক ধারা বিরাজমন থাকে।

পদ্মা হাসপাতালে অবহেলায় শিশু মৃত্যুর অভিযোগ, যা জানাল স্বাস্থ্য অধিদপ্তর

জজ মিয়া হত্যা মামলায় আরও ৫ জন গ্রেপ্তার

বিদ্যুতে লোপাট: ২,৮৯,৯৪৯ কোটি টাকা ক্যাপাসিটি চার্জ পরিশোধ

কটূক্তির অভিযোগ এনে ডিএজির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রুমিন ফারহানার

ঢাকায় বহিরাগত সন্ত্রাসীদের ঠেকাতে সতর্ক থাকার নির্দেশ ডিএমপি কমিশনারের

বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, ঘূর্ণিঝড়ের শঙ্কা

দেশে আরো একটি সরকারি বিশ্ববিদ্যালয় হচ্ছে

জিন্নাহর ছবি ভেঙে তৈয়ব বললেন, ‘এটা শেখ মুজিব ও ভাসানীর বাংলাদেশ’

মঙ্গলবার থেকে শিল্পে গ্যাসের সরবরাহ আগের অবস্থায় ফিরবে: প্রধানমন্ত্রী

নবম পে-স্কেলের গেজেট কবে, আলোচনায় তিন তারিখ