হোম > জাতীয়

ছাত্রসংসদ নির্বাচন আটকে দেওয়ার সিদ্ধান্ত অগণতান্ত্রিক: সাদিক কায়েম

স্টাফ রিপোর্টার

আবু সাদিক কায়েম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম বলেছেন, নিরাপত্তার অজুহাতে নির্বাচন বন্ধ করা অগণতান্ত্রিক সিদ্ধান্ত, যা ছাত্ররা মেনে নেবে না।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) নির্বাচন কমিশনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে ডাকসু প্রতিনিধিদের বৈঠক শেষে তিনি এ কথা বলেন।

ভিপি সাদিক বলেন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রসংসদ নির্বাচন নির্ধারিত সময়ে হওয়ার কথা ছিল, কিন্তু কোনো মহল চাইছে না নির্বাচন হোক। তাই প্রজ্ঞাপন দেওয়া হয়েছে। কিন্তু নিরাপত্তার অজুহাতে নির্বাচন বন্ধ করা অগণতান্ত্রিক সিদ্ধান্ত, যা ছাত্ররা মেনে নেবে না।

তিনি বলেন, সব ধরনের নিরাপত্তা নিশ্চিত করে নির্ধারিত সময়ে যাতে নির্বাচন অনুষ্ঠিত হয় সে বিষয়ে আলোচনা হয়েছে। এ বিষয়ে নির্বাচন কমিশন আশ্বাস দিয়েছে।

ছাত্ররা গণভোটের ‘হ্যাঁ’ ভোটের ক্যাম্পেইন করবে জানিয়ে সাদিক কায়েম বলেন, যারা ‘না’ ভোটের ক্যাম্পেইন করছে, তারা আগের সেই ফ্যাসিবাদসহ সব ধরনের অপকর্মকে পুষে রাখতে চায়।

নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

তারেক রহমানের অপেক্ষায় নিউইয়র্ক, বরণে প্রস্তুত প্রবাসীরা

লঘুচাপে সাগর উত্তাল, সমুদ্রবন্দরে বন্দরে ৩ নম্বর সতর্কতা

‘আমার মেয়ের হাতের লেখা এমন নয়’—বললেন গাজী নজরুলের শাশুড়ি

তেলের দাম বাড়ায় কিলোমিটার প্রতি ২০ পয়সা বাসভাড়া বাড়ানোর প্রস্তাব

জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বৃদ্ধিতে জনদুর্ভোগ বহুগুণ বাড়বে

ঊর্ধ্বতন ৬ পুলিশ কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত

ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের উদ্দেশে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী

পালানোর অভিযোগে ৬ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত

এবার ডেপুটি অ্যাটর্নি জেনারেল বেলায়েত হোসেনের পদত্যাগ