হোম > জাতীয়

খালেদা জিয়ার খোঁজ নিতে বাসায় পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

স্টাফ রিপোর্টার

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজখবর নিতে তার বাসায় এসেছেন বাংলাদেশে সফররত পাকিস্তানি উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার।

রোববার সন্ধ্যা ৬টা ৫৬ মিনিটে রাজধানীর গুলশানে অবস্থিত খালেদা জিয়ার বাস ভবন ফিরোজায় প্রবেশ করেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী।

সন্ধ্যা সোয়া ৬ টার দিকে খালেদা জিয়ার বাসায় প্রবেশ করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য এজেডএম ডা. জাহিদ হোসেন।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, বেগম খালেদা জিয়া'র স্বাস্থ্যের খোঁজ নিতে তার বাসায় এসেছেন বাংলাদেশ সফররত পাকিস্তান উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্র মন্ত্রী ইসহাক দার।

গতকাল শনিবার দুপুরের দিকে পাকিস্তানের বিশেষ একটি ফ্লাইটে ঢাকায় পৌঁছান দেশটির পররাষ্ট্রমন্ত্রী। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান বাংলাদেশের পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম।

ঢাকায় পৌঁছানোর পর বিএনপি, জামায়াত ও এনসিপির প্রতিনিধি দলেন সঙ্গে বৈঠক করেন ইসহাক দার।

তিন বিভাগের বিএনপির এমপিদের নিয়ে দ্বিতীয় দিনের প্রশিক্ষণ কর্মশালা

দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী

বাণিজ্যে নয়াদিল্লিকে কোনো ছাড় দেবে না ওয়াশিংটন

জিংকসমৃদ্ধ উচ্চ ফলনশীল আমনের নতুন জাত উদ্ভাবন

‘গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা পাচ্ছেন খালেদা জিয়া

সাংবাদিকদের সমস্যাগুলো চিহ্নিত করে সুনির্দিষ্ট প্রস্তাব দেয়ার আহ্বান তথ্যমন্ত্রীর

৭ দিনে শাহজালালে ২৪৫ ফ্লাইট বাতিল

বাংলাদেশ জিন্দাবাদ বলে আলোচনায় রাষ্ট্রপতি

জ্বালানি তেলের দাম বৃদ্ধির বিষয়ে যা জানাল সরকার

ইনফরমেশন শেয়ারিং-এর গ্লোবাল স্ট্যান্ডার্ড অর্জন করতে হবে: তথ্যমন্ত্রী