হোম > জাতীয়

সব দল নয়, একটি দল ডিসেম্বরে নির্বাচন চায়: প্রধান উপদেষ্টা

স্টাফ রিপোর্টার

চলতি বছরের ডিসেম্বরে নির্বাচন সব দল নয়, কেবল একটি দল চায় বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এ সময় নিজের কোনো রাজনৈতিক অভিলাষ নেই উল্লেখ করে তিনি বলেন, নির্বাচনের মাধ্যমে একটি নির্বাচিত রাজনৈতিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবেন।

বৃহস্পতিবার জাপানের টোকিওতে নিক্কেই ফোরামে প্রশ্নোত্তর পর্বে তিনি এসব কথা বলেন।

ডিসেম্বরে নির্বাচন হলে সংস্কার তাড়াহুড়ো হবে উল্লেখ করে ড. ইউনূস বলেন, অন্তর্বর্তী সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। ডিসেম্বরে নির্বাচন একটি দলই চায়। আর ছয় মাস বেশি পাওয়া গেলে প্রয়োজনীয় সংস্কারগুলো আরও অর্থবহ হবে।

জাপানের টোকিওর ইম্পেরিয়াল হোটেলে চলমান নিক্কেই ফোরামের প্রথম দিনে উদ্বোধনী আলোচক হিসেবে বক্তব্য দেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি জুলাই অভ্যুত্থান, রোহিঙ্গা সমস্যাসহ নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন তুলে ধরে জাপানসহ এশিয়ার দেশগুলোর সহযোগিতা চান।

ড. ইউনূস বলেন, এশিয়ার দেশগুলোর নিজেদের দ্বন্দ্ব-সংঘাত ভুলে পারস্পরিকভাবে কাজ করতে হবে। আমাদের কাজ হলো এই আন্তঃনির্ভরশীলতাকে দ্বন্দ্বে নয়, সহযোগিতায় রূপান্তর করা। ভাগ করে নেওয়া সমৃদ্ধিতে বিনিয়োগ করা, শূন্য-সমষ্টিগত প্রতিদ্বন্দ্বিতা নয়।

প্রশ্নোত্তর পর্বে পতিত শেখ হাসিনা সরকারের কঠোর সমালোচনা করে তিনি বলেন, শেখ হাসিনা বিগত ১৬ বছরে গুম, খুনের মতো অপরাধ করেছে। বিরোধী মত দমনে গুম, খুনের মতো কাজ করেছে। শেখ হাসিনা পুরোপুরি ভুল পন্থায় দেশ পরিচালনা করেছেন। প্রতিবছর ১৬ বিলিয়ন করে ডলার পাচার করেছে। অর্থনীতিকে ধ্বংস করেছে, যা এখন টেনে তুলছে অন্তর্বর্তী সরকার।

সৌর বিদ্যুতে বড় সুখবর, আমদানি কর কমল ১৭% থেকে ১%

সারাদেশে ১১৪টি ভেন্যুতে পুলিশ সদস্যদের নির্বাচনি প্রশিক্ষণ শুরু

প্রাথমিকের কারিকুলামে ১২ জীবনঘনিষ্ঠ থিম যুক্ত হবে: প্রতিমন্ত্রী

জাতীয় ক্যান্সার ইনস্টিটিউট ৭০০ শয্যায় উন্নীত

শহীদ জুবায়েরের বোনের চিকিৎসার খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

একাদশে ভর্তির ফল যেভাবে সহজে জানা যাবে

ব্যাটারি চালিত তিন চাকার যান তুলে না দিয়ে নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনা জরুরি

বিমান খাতের উন্নয়নে বাংলাদেশের সঙ্গে কাজ করতে চায় ভারত

বেশির ভাগ অপরাধের মূলে মাদক ও জুয়া: স্বরাষ্ট্রমন্ত্রী

মাওলানা আবু তাহের মিসবাহ ও আব্দুল মালেক জামানার মুজাদ্দিদ: আলী হাসান উসামা