হোম > জাতীয়

১২ ফেব্রুয়ারি ৩০০ আসনেই নির্বাচন, আজ রাত থেকে শুরু ব্যালট ছাপা

ব্রিফিংয়ে প্রেস সচিব

গাজী শাহনেওয়াজ ও সাইদুর রহমান রুমী

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, ১২ ফেব্রুয়ারি ৩০০ আসনেই জাতীয় সংসদ নির্বাচন হবে। বুধবার (২১ জানুয়ারি) বিকেলে রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি।

নির্বাচন কমিশনের সচিবের বরাত দিয়ে প্রেসসচিব বলেন, ‘পাবনা-১ ও পাবনা-২ নিয়ে সৃষ্ট জটিলতা দূর হয়েছে। তাই ৩০০ আসনেই নির্বাচন হবে। আগামী ১২ ফেব্রুয়ারি ৩০০ আসনেই জাতীয় সংসদ নির্বাচন হবে। বুধবার (২১ জানুয়ারি) মধ্যরাত থেকেই ব্যালট পেপার ছাপা শুরু হবে। ’

শফিকুল আলম বলেন, নির্বাচনের প্রস্তুতি নিয়ে সরকারের উচ্চপর্যায়ের জরুরি বৈঠক হয়েছে প্রধান উপদেষ্টার নেতৃত্বে। এতে নির্বাচনের নিরাপত্তা পর্যালোচনা করা হয়েছে।

ভোটের সময় বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতে প্রধান উপদেষ্টা নির্দেশনা দিয়েছেন এবং লুট হওয়া অস্ত্র উদ্ধারেও তিনি তাগিদ দিয়েছেন বলে জানান প্রেস সচিব।

প্রেস সচিব আরো বলেন, বডি ওর্ন ক্যামেরার ছবি পেয়ে কুইক রেপন্স করা হবে। ২৫ হাজার ৫০০ বডি ওর্ন ক‍্যাম থাকবে পুলিশের কাছে। এর ফুটেজ সুরক্ষা অ‍্যাপে যুক্ত হবে, যা দেখে কুইক রেসপন্স নিশ্চিত করা হবে।

তিনি আরো বলেন, ভোটের সময় সশস্ত্র বাহিনীর সদস্যরা রিটার্নিং কর্মকর্তার অধীনে সমন্বয় করে কাজ করবেন। এ সময় দেড় লাখ পুলিশ, ১ লাখ সেনা সদস্য, নৌ বাহিনীর ৫ হাজার, বিমান বাহিনীর ৩ হাজার ৭০০ সদস্য, ৫ লাখ ৭৬ হাজার আনসার সদস্য, বিজিবির ৩৮ হাজার সদস্য, র‍্যাবের প্রায় ৮ হাজার ও ফায়ার সার্ভিস ১৩ হাজার ৩৯০ জন সদস্য থাকবে। আরও থাকবে ৫০০ ড্রোন।

শফিকুল আলম বলেন, এবার নির্বাচনে অংশ নেবেন ১৮৪২ জন বৈধ প্রার্থী। দায়িত্বে থাকবেন ৬৯ জন রিটার্নিং অফিসার, ৬৫৭ জন জুডিশিয়াল ম‍্যাজিস্ট্রেট ও এক হাজার ৪৭ জন নির্বাহী ম‍্যাজিস্ট্রেট। যেখানে জেলা প্রশাসক জেলার আইন-শৃঙ্খলা কমিটির সভাপতি, উপজেলা নির্বাহী কর্মকর্তা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভাপতি। নির্বাচনি সুরক্ষা নামে একটি অ‍্যাপের মাধ্যমে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সমন্বিভাবে কাজ করবেন।

অফিসে অনুপস্থিত ১৬ কর্মকর্তাকে স্ট্যান্ড রিলিজ

যমুনা বাঁধ নির্মাণে ৫০ কোটি টাকা ব্যয় করা হবে: পানিসম্পদমন্ত্রী

হাম ও উপসর্গে আরও ১১ জনের মৃত্যু

সড়ক দুর্ঘটনায় মৃত্যুর জন্য রাষ্ট্রের ব্যর্থতার দায় স্বীকার সড়কমন্ত্রীর

যানজট নিয়ন্ত্রণ ও ঈদযাত্রা নির্বিঘ্ন করতে কাজ করছে বিজিবি

রাজধানীতে বৃষ্টি হলেও ভ্যাপসা গরমে মেলেনি স্বস্তি

কুলখানিতে অংশ নিতে ঢাকা ছাড়লেন রামিসার বাবা-মা

বহু সড়ক বেহাল, এবার ঈদযাত্রায় ভোগান্তির শঙ্কা

ইসলামিক ফাউন্ডেশনের নতুন মহাপরিচালক মুফতি মুহিববুল্লাহিল বাকী

কর্মক্ষেত্রে সুরক্ষায় শুধু আইন নয়, বাস্তবায়নও নিশ্চিত করতে হবে