হোম > জাতীয়

জিডিপিতে ক্ষুদ্র-মাঝারি শিল্পের অবদান প্রায় ৩০ শতাংশ

সামিটে শিল্ল উপদেষ্টা

স্টাফ রিপোর্টার

শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, Buyer-Seller Summit 2025 উদ্যোক্তাদের আত্মবিশ্বাস বাড়াবে এবং নতুন বাজারের পথ খুলে দেবে এবং ক্রেতা-বিক্রেতা সম্পর্ক জোরদার করবে। তিনি বলেন, ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাত দেশের জিডিপিতে প্রায় ত্রিশ শতাংশ অবদান রাখছে এবং শিল্প কর্মসংস্থানের ৮৫% সৃষ্টি করছে। এসএমই ফাউন্ডেশন নীতি সহায়তা, উদ্যোক্তা প্রশিক্ষণ, প্রযুক্তি উন্নয়ন, বাজার সম্প্রসারণ ও নারী উদ্যোক্তা উন্নয়নে কাজ করছে। এ পর্যন্ত প্রায় ২৮০০ উদ্যোক্তাকে ১৮৫ কোটি টাকা ঋণ প্রদান করেছে।

শিল্প উপদেষ্টা মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে স্থপতি ইনস্টিটিউটের মাল্টিপারপাস হলে এসএমই ফাউন্ডেশন ও দি ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপ, বাংলাদেশ এর যৌথ উদ্যোগে আয়োজিত Buyer-Seller Summit 2025 এর সমাপনী অনুষ্ঠান এসব কথা বলেন।

শিল্প উপদেষ্টা আরো বলেন, এসএমই ফাউন্ডেশনের এই আয়োজন ক্লাস্টারভিত্তিক তৃণমূল উদ্যোক্তাদের সরাসরি বাণিজ্যিক ক্রেতাদের সাথে যুক্ত, নতুন বাজার তৈরি করা এবং মেন্টরিংয়ের মাধ্যমে তাঁদের ব্যবসায়িক বিকাশে সহায়তা করবে।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপের ডিভিশন ডিরেক্টর মি: জঁ পেম, সিনিয়র প্রাইভেট সেক্টর স্পেশালিস্ট হোসনা ফেরদৌস সুমি, এসএমই ফাউন্ডেশনের চেয়ারপার্সন জনাব মুশফিকুর রহমানসহ উদ্যোক্তাবৃন্দ। স্বাগত বক্তব্য দেন এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার হোসেন চৌধুরী।

এবারের আয়োজনে লেদার, লাইট ইঞ্জিনিয়ারিং, তাঁত, হোম টেক্সটাইল, বাঁশ-বেত, কাঠ, মৃৎশিল্প ও জুয়েলারি সেক্টরের ১৭টি ক্লাস্টার এবং নারী উদ্যোক্তা পরিচালিত ১২টি প্রতিষ্ঠানসহ মোট ৪৬ জন উদ্যোক্তা তাঁদের সিগনেচার পণ্য প্রদর্শন করেছেন। এই সামিটে প্রায় ৫০টি চেইন বায়ার হাউজ অংশগ্রহণ করেছে।

আলোচনা পর্বশেষে শিল্প উপদেষ্টা ও বিশ্বব্যাংকের ডিরেক্টর উদ্যোক্তাদের তৈরিকৃত পণ্যের প্রদর্শনী ঘুরে দেখেন।

বিমান ভাড়া আরো কমানোর চিন্তা-ভাবনা চলছে: বিমানমন্ত্রী

কক্সবাজার উপকূলে প্রাকৃতিক সুরক্ষা নষ্ট করে সড়ক নির্মাণ না করার আহ্বান বিআইপির

নতুন বেতনকাঠামোর প্রস্তাব মন্ত্রিসভায় উঠতে পারে সোমবার, কার বেতন কত হবে

সকালে ৬ হাজার, বিকালেই ১২ হাজার, বিমানভাড়া নিয়ে সংসদে জামায়াত এমপির প্রশ্ন

মানবপাচার ও অবৈধ অভিবাসনের শিকার ব্যক্তিদের ফেরাতে ‘আরডিএমএস’ চালু

রাষ্ট্রপতিকে চীন সফরের আমন্ত্রণ, ৫০ কোটি ডলার বিনিয়োগের বার্তা

গুম প্রতিরোধের নতুন আইন নিয়ে প্রশ্ন গুম দিবসের পদযাত্রায়

জুলাই শহীদ-আহতদের রাষ্ট্রীয় স্বীকৃতি ও পুনর্বাসনে অগ্রগতি কতটুকু, জানতে চাইলেন তুলি

১১ সংসদীয় আসনের সীমানায় প্রশাসনিক সমন্বয়, ইসির নতুন গেজেট প্রকাশ

মক্কা জোটে ঢাকার অন্তর্ভুক্তি নিয়ে সৌদি ও তুরস্ক ইতিবাচক, ঝুঁকি দেখছেন না প্রতিমন্ত্রী