হোম > জাতীয়

বিশ্বজিৎ হত্যা মামলার আপিল শুনানি ৮ ডিসেম্বর

আমার দেশ অনলাইন

বহুল আলোচিত দর্জি দোকানি বিশ্বজিৎ দাস হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড বহাল রেখে হাইকোর্টে দেওয়া রায়ের বিরুদ্ধে আপিল শুনানি হবে আগামী ৮ ডিসেম্বর। অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল বিষয়টি নিশ্চিত করেছেন। সোমবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হক এ দিন ধার্য করেন।

এর আগে, ২০১৩ সালের ১৮ ডিসেম্বর বহুল আলোচিত দর্জি দোকানি বিশ্বজিৎ দাস হত্যা মামলায় আটজনকে মৃত্যুদণ্ড ও ১৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় আদালত। ঢাকার ৪ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক এ বি এম নিজামুল হক এ রায় ঘোষণা করেন। পরে ২০১৭ সালের ৩১ অক্টোবর দুজনের মৃত্যুদণ্ড বহাল রেখে বাকি ছয়জনের মধ্যে চারজনের যাবজ্জীবন এবং অপর দুজনকে খালাস দিয়ে হাইকোর্টে পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়। রায় প্রদানকারী বিচারপতি মো. রুহুল কুদ্দুস ও বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তীর স্বাক্ষরের পর ৮০ পৃষ্ঠার এ রায় প্রকাশ করা হয়।

মৃতুদণ্ডপ্রাপ্তরা হলেন—রফিকুল ইসলাম শাকিল, মাহফুজুর রহমান নাহিদ, এমদাদুল হক এমদাদ, জি এম রাশেদুজ্জামান শাওন, সাইফুল ইসলাম, কাইয়ুম মিঞা টিপু, রাজন তালুকদার এবং মীর মো. নূরে আলম লিমন। এছাড়া যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তরা হলেন—এএইচএম কিবরিয়া, ইউনুস আলী, তারিক বিন জোহর তমাল, গোলাম মোস্তফা, আলাউদ্দিন, ওবায়দুর কাদের তাহসিন, ইমরান হোসেন, আজিজুর রহমান, আল-আমিন, রফিকুল ইসলাম, মনিরুল হক পাভেল, মোশাররফ হোসেন ও কামরুল হাসান। এছাড়া তাদের প্রত্যেককে ২০ হাজার টাকা করে অর্থদণ্ড করা হয়।

রায়ের এক সপ্তাহের মধ্যে বিশ্বজিৎ হত্যা মামলার ডেথ রেফারেন্স হাইকোর্টে আসে।পাশাপাশি নিম্ন আদালতের মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিল করেন আসামিরা। এছাড়া যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া ১৩ আসামির মধ্যে যে দুজন আপিল করে খালাস পেয়েছেন। অপর ১১ জনের যাবজ্জীবন দণ্ড বহাল রয়েছে।

২০১২ সালের ৯ ডিসেম্বর ১৮ দলের অবরোধ কর্মসূচি চলাকালে রাজধানীর পুরান ঢাকার ভিক্টোরিয়া পার্কের সামনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ছাত্রলীগ ক্যাডাররা খুন করেন দর্জি দোকানি বিশ্বজিৎ দাসকে। বিশ্বজিৎ হত্যা মামলায় ২০১৩ সালের ৫ মার্চ ছাত্রলীগের ২১ কর্মীর বিরুদ্ধে অভিযোগপত্র দেয় মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এই ২১ আসামির মধ্যে আটজন কারাগারে এবং বাকিরা পলাতক রয়েছেন এখনো। পুরান ঢাকার শাঁখারীবাজারে বিশ্বজিত দাসের দর্জির দোকান ছিল। তার গ্রামের বাড়ি শরীয়তপুর।

সরকারি কর্মচারীদের ভাতা নির্ধারণে মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা

নিজের সন্তানের জন্য হলেও ঢাকাকে পরিচ্ছন্ন রাখুন: প্রধানমন্ত্রী

নিজেই প্রধানমন্ত্রীর কাছে দায়িত্ব থেকে অব্যাহতি চেয়েছি: ইশরাক

‘ইতিবাচক ধারায় এগোচ্ছে সম্পর্ক’—ঢাকার সঙ্গে বাণিজ্য আরো বাড়াতে চায় ইসলামাবাদ

প্রধানমন্ত্রীর উদ্দেশে ইশরাকের বার্তা

দেশে হাম উপসর্গ নিয়ে মৃত্যু ছাড়াল ১২০০

পদত্যাগের ঘোষণা দিলেন প্রতিমন্ত্রী ইশরাক

রংপুরের কারখানার বিশ্বজয়, জিতল আন্তর্জাতিক পুরস্কার

মঙ্গলবার থেকে ৫ দিনের ছুটি, পাবেন না যারা

সংবিধান সংশোধনের প্রক্রিয়ায় বিরোধী দল সহযোগিতা করছে না: স্বরাষ্ট্রমন্ত্রী