হোম > জাতীয়

সমন্বিত তৎপরতায় পূজা সুন্দর ও নির্বিঘ্ন হবে: র‌্যাব ডিজি

স্টাফ রিপোর্টার

দুর্গাপূজা নিরাপদ ও নির্বিঘ্নে উদযাপনের লক্ষ্যে অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী ও পূজা উদযাপন কমিটির সঙ্গে সমন্বয় করে কাজ করছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। সবার সমন্বিত তৎপরতায় এবারের পূজা সুন্দর ও নির্বিঘ্নভাবে সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করেছেন র‍্যাব মহাপরিচালক (ডিজি) অতিরিক্ত আইজিপি এ কে এম শহিদুর রহমান।

সোমবার ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে পূজামণ্ডপের নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শনে শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

তিনি বলেন, আমরা আশা করছি, এবারের পূজা সুন্দর ও নির্বিঘ্নভাবে সম্পন্ন হবে। র‍্যাবের ১৫টি ব্যাটালিয়ন সারা দেশে পূজা উদযাপন কমিটির সঙ্গে সমন্বয়ে নিরাপত্তা দিচ্ছে। যদি কোনো তথ্য আসে, যাচাইয়ের সুযোগ দিতে হবে। মিথ্যা হলে গুজবকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, আর সত্য হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরো বলেন, পূজার প্রথম দিন থেকে কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও সব ক্ষেত্রেই দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।’পূজা আয়োজকদের উদ্দেশে শহিদুর রহমান বলেন, ‘দিন-রাত ২৪ ঘণ্টা স্বেচ্ছাসেবক রাখুন, পর্যাপ্ত আলোর ব্যবস্থা রাখুন।

বিশেষ করে নারী ও শিশুরা যেন নিরাপদে পূজামণ্ডপে আসতে পারে, সে বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। গত বছরগুলোর মতো এবারও দুর্গাপূজা দেশজুড়ে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে বলে আশা র‍্যাব মহাপরিচালকের।

র‍্যাবের ডিজি বলেন, পূজামণ্ডপে টহল দল মোতায়েন রয়েছে, পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা সদস্য ও সাইবার টিম অনলাইনে সার্বক্ষণিক নজরদারি করছে। যাতে কেউ গুজব ছড়িয়ে উৎসবের পরিবেশ নষ্ট করতে না পারে।

র‍্যাব সদর দপ্তর থেকে জানানো হয়েছে, দুর্গাপূজা উপলক্ষে সারা দেশে ৩৩ হাজার ৩৫৫টি পূজামণ্ডপে নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। ২৪ সেপ্টেম্বর থেকে গোয়েন্দা নজরদারি ও টহল জোরদার করেছে, যা চলবে ৩ অক্টোবর পর্যন্ত।

র‍্যাব ডগ স্কোয়াড সার্বক্ষণিকভাবে পূজামণ্ডপ ও গুরুত্বপূর্ণ স্থানে প্রয়োজনীয় স্যুইপিং কার্যক্রমে অংশগ্রহণ করবে। এ ছাড়া র‍্যাবের বোম্ব ডিসপোজাল ইউনিট ও র‍্যাব স্পেশাল ফোর্সের কমান্ডো টিম যেকোনো নাশকতা মোকাবেলায় সার্বক্ষণিকভাবে প্রস্তুত রয়েছে।

প্রধানমন্ত্রীর নির্দেশে এতিম ও পথশিশুদের উন্নয়নে কাজ করা হচ্ছে: সমাজকল্যাণ মন্ত্রী

তুরস্ক পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক

ইসলামী ব্যাংক সংকটে স্বচ্ছতা ও জবাবদিহিতার আহ্বান সিটিজেন ইনিশিয়েটিভের

দৌলতদিয়ায় বাসডুবির ঘটনায় দুই তদন্ত কমিটি গঠন: নৌ প্রতিমন্ত্রী

পুশইন প্রতিরোধে কোস্ট গার্ডের নজরদারি জোরদার

মে মাসে ভারত সীমান্তে ৬ বাংলাদেশি নিহত, আটক ১৪

ইসলামী ব্যাংকিং ব্যবস্থায় স্থিতিশীলতা রক্ষার আহ্বান শীর্ষ ওলামায়ে কেরামের

দৌলতদিয়া ঘাটে বাস নদীতে পড়ে যাওয়ার ঘটনা তদন্তে কমিটি গঠন

সোশ্যাল মিডিয়ার ভুল প্রচারণায় রাজনৈতিক পরিবেশ নষ্ট হচ্ছে

প্রাথমিকের ২২ লাখ শিক্ষার্থীর অংশগ্রহণে চলছে বিশ্বের বৃহত্তম ক্রীড়া উৎসব