হোম > জাতীয়

নাহিদের প্রতিদ্বন্দ্বী কাইয়ুমের প্রার্থিতার বৈধতা নিয়ে শুনানি নির্বাচনের পর

স্টাফ রিপোর্টার

দ্বৈত নাগরিকত্ব ও তথ্য গোপনের অভিযোগে ঢাকা-১১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ড. এম এ কাইয়ুমের প্রার্থিতা বাতিল চেয়ে পূর্ণাঙ্গ আপিল শুনানি নির্বাচনের পর।

মঙ্গলবার প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগ ‘নট টু ডে’ বলে দেন।

নাহিদ ইসলামের পক্ষে ছিলেন অ্যাডভোকেট মোহাম্মদ হোসেন লিপু ও অ্যাডভোকেট জহিরুল ইসলাম মূসা।

কাইয়ুমের পক্ষে শুনানি করেন— অ্যাডভোকেট আহসানুল করিম, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, অ্যাডভোকেট মাহবুবুর রহমান খান।

আইনজীবীরা জানান, এম এ কাইয়ুমের প্রার্থিতা বাতিল চেয়ে নাহিদ ইসলামের আবেদনের শুনানি নির্বাচনের পরে হবে।

এর আগে দ্বৈত নাগরিকত্ব ও তথ্য গোপনের অভিযোগে ঢাকা-১১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ড. এম এ কাইয়ুমের প্রার্থিতা বাতিল চেয়ে করা রিট খারিজের আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করেন ১১দলীয় জোট মনোনীত প্রার্থী এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।

একইভাবে কুমিল্লা-৩ বিএনপির প্রার্থী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের বিরুদ্ধে করা লিভ টু আপিল খারিজ করে দেয় আদালত। ফলে তার নির্বাচনে অংশ নিতে বাধা নেই। আর বগুড়া-১ আসনে বিএনপির কাজী রফিকুল ইসলামের প্রার্থিতা নিয়ে করা লিভ টু আপিল শুনানিতে নির্বাচনের পর পূর্ণাঙ্গ শুনানির কথা বলা হয়েছে। ফলে নির্বাচনে অংশ নিতে বাধা নেই।

ভোটের পরিবেশ ইতিবাচক: ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান

সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

ইসির নতুন প্রজ্ঞাপন, ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিতে পারবেন যারা

যেসব কেন্দ্রে ভোট দেবেন সিইসি ও নির্বাচন কমিশনাররা

সারাদেশে ৯০ শতাংশ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ

গণভোটে ‘হ্যাঁ’-তে সিল দেওয়ার আহ্বান আজহারীর

দেশের ২৪ হাজারের মতো ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ: আইজিপি

দায়িত্বে থাকা না থাকার সিদ্ধান্ত নির্বাচিত সরকারের উপর

রিটার্নিং কর্মকর্তাদের কাছে পৌঁছেছে ৭ লাখ ৩০ হাজার পোস্টাল ভোট

দেশব্যাপী আরো ৯০ জন পর্যবেক্ষক ইউরোপীয় ইউনিয়নের