হোম > জাতীয়

ক্লাসে ফেরার ঘোষণা আন্দোলনরত শিক্ষকদের

আতিকুর রহমান নগরী

ছবি: ভিডিও থেকে নেয়া

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের আন্দোলনের মুখে মূল বেতনের সঙ্গে বাড়ি ভাড়া ১৫ শতাংশ বাড়াচ্ছে সরকার। মঙ্গলবার দুপুরে এ ঘোষণার পর শিক্ষক নেতা দেলোয়ার হোসেন আজিজী বলেছেন, সুন্দর সমাধান হয়েছে, বুধবার থেকে আমরা ক্লাসে ফিরে যাবো।

এর আগে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি আর আবরারের সঙ্গে আন্দোলনরত শিক্ষক নেতাদের সভায় ১৫ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়।

চলতি অর্থবছরে শিক্ষক-কর্মচারীরা মূল বেতনের সাড়ে ৭ শতাংশ বাড়িভাড়া পাবেন। বাকি সাড়ে ৭ শতাংশ আগামী অর্থবছর থেকে কার্যকর হবে। ইতিমধ্যে প্রজ্ঞাপন জারি করা হবে।

২০ শতাংশ বাড়িভাড়াসহ তিন দফা দাবিতে শহীদ মিনারে আমরণ অনশন করছেন এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা। এ নিয়ে টানা ১০ দিন আন্দোলন করছেন তারা।

স্বাভাবিক ছন্দে আদ্-দ্বীন বাড়ছে রোগীর চাপ

অর্থ নয়ছয়ের সুযোগ কম আগ্রহ নেই কর্মকর্তাদের

বিকল্প জ্বালানিতেই মুক্তি দেখছে সরকার ও বেসরকারি খাত

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে আবারো হাসিনা প্রসঙ্গ

আগামীর রাজনীতিতে জ্ঞানের বিকাশ জরুরি: আইনমন্ত্রী

‘শুধু মাধবীর জন্য’ গ্রন্থে বাংলাদেশ ও গণতন্ত্র রক্ষার আকুতি: চিফ হুইপ

শিক্ষা মন্ত্রণালয়কে ইবাদতের মন্ত্রণালয় মনে করি: শিক্ষামন্ত্রী

১৯৭৭ সালের জে-৬ থেকে মাল্টিরোল যুদ্ধবিমান জে-১০সিই, সুবিধা-অসুবিধা কী?

বিএনপির ইতিহাস ও বাংলাদেশের ইতিহাস প্রায় অভিন্ন: স্থানীয় সরকারমন্ত্রী

মরার পরে যে লোক বেশি জ্বালিয়েছেন তার নাম শেখ মুজিব: শাহরিয়ার কবির