হোম > জাতীয়

যাত্রাবাড়ীতে ভবন থেকে পড়ে কিশোরের মৃত্যু

স্টাফ রিপোর্টার

যাত্রাবাড়ীর কাজলায় পঞ্চম তলার ছাদ থেকে পড়ে শাহআলম (১৪) নামে কিশোরের মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকালে ঘটনাটি ঘটে।

প্রতিবেশী কামরুজ্জামানসহ দু’জন তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষার পর সন্ধ্যা ৭ টা ১০ মিনিটে মৃত ঘোষণা করেন।

সত্যতা নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, লাশ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

হাসপাতালে নিয়ে আসা প্রতিবেশী কামরুজ্জামান বলেন, আমরা ঐ ভবনের পাশেই ছিলাম, হঠাৎ বিকট শব্দ পাই, মনে হলে ঐ ভবন থেকে কিছু একটা ফেলানো হয়েছে। পরে সামনে এগিয়ে গিয়ে দেখতে পাই শাহআলম নিচে পড়ে ছটফট করছে। পরে সেখান থেকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে আসি।

কিশোরের গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলায়। ভবনের দ্বিতীয় তলায় ভাড়া থাকতেন। গার্মেন্টসে কাজ করে বলে জানতাম। তবে কিভাবে পড়েছে, তা জানতে পারেননি তিনি।

স্বপ্ন বাস্তবায়নে লক্ষ্য নির্ধারণ ও কঠোর পরিশ্রম জরুরি: প্রতিমন্ত্রী হাবিব

প্রশ্ন ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাত কাটাচ্ছেন প্রতিমন্ত্রী আমিনুল হক

চিংড়ি রপ্তানিতে গুণগত মান নিশ্চিত করতে হবে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্য

বিদেশে কর্মসংস্থানের জন্য চালকদের দক্ষ করে তুলতে হবে: প্রবাসীকল্যাণমন্ত্রী

জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে সতর্কতামূলক লেবেল চালুর দাবি

প্রতিবন্ধী ব্যক্তিরাই সমাজে সবচেয়ে বেশি অবহেলিত: জামায়াত এমপি

মক্কা-মদিনার সুরক্ষা ও পবিত্রতা রক্ষা করা আমাদের ঈমানি দায়িত্ব

শিক্ষার্থীবিচ্ছিন্ন হওয়ায় নির্বাচন দিতে ভয় পায় ছাত্রদল: ফরহাদ

উপকূলে বৃষ্টির প্রবণতা, কমেছে তাপমাত্রা