হোম > জাতীয়

বাড়ি ভাড়ার সময় শেষ, অনিশ্চয়তায় ২০ হাজার হজযাত্রী

কবিতা

মক্কা, মদিনায় বাংলাদেশের হজযাত্রীদের জন্য বাড়ি ভাড়া করা এখনো শেষ হয়নি। অথচ বাড়ি ভাড়া করার সময় শেষ হয়ে গেছে চারদিন আগে। বাড়ি ভাড়ার সময় না বাড়ানো হলে অনিশ্চয়তার মুখে পড়বেন ২০ হাজার হজ যাত্রী।

হাব নেতারা হাজিদের বাড়ি ভাড়ার সময় আগামী ২০ এপ্রিল পর্যন্ত বর্ধিতকরণের লক্ষ্যে ধর্ম উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার মাধ্যমে সৌদি সরকারের সুদৃষ্টি কামনা করেছেন। অন্যথায় বাংলাদেশের সুষ্ঠু হজ ব্যবস্থাপনার কার্যক্রম ভেঙে পড়বে। এ নিয়ে বাংলাদেশি হজযাত্রী ও এজেন্সির মালিকরা চরম উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন।

চলতি বছর বাংলাদেশ থেকে ৮৭ হাজার ১শ’ জন হজযাত্রী হজে যাবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় যাবেন ৫ হাজার জন। এসব সরকারি হজযাত্রীর বাড়ি ভাড়া সম্পন্ন হয়েছে আগেই। আগামী ২৯ এপ্রিল প্রথম হজ ফ্লাইট জেদ্দার উদ্দেশে ঢাকা ত্যাগ করবে। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৫ অথবা ৬ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার কথা।

আবাবিল হজ গ্রুপের চেয়ারম্যান আবু ইউসুফ আমার দেশকে জানান, সৌদির অধিকাংশ মোয়াল্লেম অফিস এবং ব্যাংক ঈদের ছুটিতে বন্ধ থাকায় হজযাত্রীদের বাড়ি ভাড়ার কার্যক্রম সম্পন্ন করা সম্ভব হয়নি। তিনি বাড়ি ভাড়া কার্যক্রম সম্পন্ন করার স্বার্থে হাজিদের বাড়ি ভাড়ার সময়সীমা আগামী ২০ এপ্রিল পর্যন্ত বর্ধিত করার জন্য রাজকীয় সৌদি সরকারের আশু হস্তক্ষেপ কামনা করেন।

ভারসেটাইল হজ এজেন্সির মালিক ফরহাদ হোসেন স্বপন বলেন, হাজিদের বাড়ি ভাড়ার জন্য ব্যাংক বন্ধ থাকায় অনেকেই টাকা পরিশোধ করতে পারেননি। এজেন্সির মালিকরা ব্যাংক থেকে আইবিএএন-এর টাকা ট্রান্সফার করতে পারছেন না।

হাব মহাসচিব ফরিদ আহমদ মজুমদার বলেন, ঈদের ছুটির দরুন সৌদি অংশের মোয়াল্লেম অফিস ও ব্যাংক বন্ধ থাকায় মক্কা-মদিনায় বাংলাদেশি এজেন্সির মালিকরা বাড়ি ভাড়ার কার্যক্রম সম্পন্ন করতে পারছে না। ব্যাংকে হাজিদের জমাকৃত টাকা ট্রান্সফার করা সম্ভব হচ্ছে না। গতকাল পর্যন্ত ৬০ হাজার বাংলাদেশি হজযাত্রীর বাড়ি ভাড়া সম্পন্ন হয়েছে। সৌদি সরকার বাড়ি ভাড়ার সময় বৃদ্ধি না করলে প্রায় ২০ হাজার বাংলাদেশি হজযাত্রী এবার হজে যাওয়ার সুযোগ থেকে বঞ্চিত হবেন।

হাব নেতা বলেন, হাজিদের বাড়ি ভাড়ার সময় আগামী ২০ এপ্রিল পর্যন্ত বর্ধিতকরণের লক্ষ্যে ধর্ম উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার মাধ্যমে সৌদি সরকারের সুদৃষ্টি কামনা করেন। অন্যথায় বাংলাদেশের সুষ্ঠু হজ ব্যবস্থাপনার কার্যক্রম ভেঙে পড়বে।

রোহিঙ্গাদের প্রত্যাবাসনে চীনের সহায়তা চাইলেন মির্জা ফখরুল

চট্টগ্রাম সিটি কলেজে হামলার প্রসঙ্গ সংসদে, তদন্ত শেষে ৩০০ বিধিতে বিবৃতির ইঙ্গিত স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশি জাহাজকে হরমুজ প্রণালি পার হতে দিচ্ছে না কেন ইরান

যশোরে কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জোর দাবি এমপি ফরিদের

তাপপ্রবাহের তীব্রতা বাড়া নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অধিদপ্তর

বিএনপি এমপির বক্তব্য এক্সপাঞ্জ

আরো ১৬৯৮ কোটি টাকার জ্বালানি তেল কিনছে সরকার

মনসুর আলী মেডিকেলের নতুন নাম সিরাজগঞ্জ মেডিকেল কলেজ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন সংরক্ষিত নারী এমপিরা

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নতুন সচিব সাখাওয়াৎ হোসেন