হোম > জাতীয়

আ.লীগের আমলে করা অসম চু্ক্তি বাতিল করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্টাফ রিপোর্টার

তিনবিঘা করিডোরসহ ৫ জেলায় সীমান্তে ভারতের অবৈধ কাঁটাতারের বেড়া নির্মাণ বন্ধ করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। আওয়ামী লীগের আমলে করা অসম চু্ক্তি ও ভারতকে দেওয়া অন্যায্য সুবিধাগুলো পর্যালোচনা করা হবে বলেও জানান তিনি।

রোববার দুপুরে সচিবালয়ে সংবাদিকদের এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এর আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে উচ্চ পর্যায়ের বৈঠক হয়।

তিনি বলেন, গত আওয়ামী লীগ সরকার ভারতের সঙ্গে দু’দেশের সীমানা নিয়ে চারটি অসম চু্ক্তি করেছে। এর ফলে ভারত সীমান্ত রেখা অতিক্রম করে আমাদের সীমানায় এসে কাঁটা তারের বেড়া দেওয়ার চেষ্টা করছে। আমাদের বিজিবির সাহসী সদস্যরা ও বীর জনতা ভারতের এ অপচেষ্টা কঠোরভাবে প্রতিরোধ করেছে। আমাদের সরকারের পক্ষ থেকে তাদের সংগ্রামী অভিনন্দন জানাই।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সীমান্তে কঠোর অবস্থানে আছে বাংলাদেশ। সীমান্ত ইস্যুতে দুই-একদিনের মধ্যে ভারতীয় হাইকমিশনারকে তলব করা হবে। সীমান্ত নিয়ে ভারতের সঙ্গে চারটি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। এর মধ্যে শূন্য লাইন থেকে ১৫০ গজের ভেতরে কোন অবকাঠামো ও কোন তৎপরতা চালাতে পারবে না।

তিনি বলেন, আমরা আমাদের প্রতি ইঞ্চি জায়গা রক্ষায় বদ্ধপরিকর। সীমান্তে আমাদের পর্যাপ্ত শক্তি রয়েছে। তাছাড়া জনগণই আমাদের সবচেয়ে বড় শক্তি।

পূর্বাচলে ৪ থানা, ৬ তদন্তকেন্দ্র ও ২টি পুলিশ লাইনস স্থাপন করা হবে

হলি আর্টিসান ট্র্যাজেডির এক দশক আজ

সীমান্তে বিজিবি-জনতার অভূতপূর্ব প্রতিরোধ

নতুন অর্থবছরের বাজেট পাস, আজ থেকে কার্যকর

ইতিহাস বদলে দেওয়া জুলাই বিপ্লবের সূচনার দিন আজ

প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল

জুলাইয়ে ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রোলের দাম অপরিবর্তিত থাকছে

মাদকদ্রব্য সহজলভ্য হওয়ায় মাদকসেবীর সংখ্যা বাড়ছে

ইসলামিক ফাউন্ডেশনের নতুন মহাপরিচালক মুফতি মুহিব্বুল্লাহিল বাকীর যোগদান

জনগণের ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিত করার নির্দেশ