হোম > জাতীয়

হাসিনাকে ইলেকট্রিক শক দেওয়ার দাবি রানুর

স্টাফ রিপোর্টার

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে দেশে ফেরত এনে আয়নাঘরের সেই চেয়ারে বসিয়ে ইলেকট্রিক শক দেওয়ার দাবি জানিয়েছেন বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রেহানা আক্তার রানু।

তিনি বলেন, “কিছুদিন আগে একটা আয়নাঘর দেখলাম, সেখানে চেয়ার দেখলাম। সেখানে বিরোধী দলের (আওয়ামী লীগের সময়) সদস্যদের ইলেকট্রিক শক দেওয়া হতো। আমার দাবি শেখ হাসিনাকে ফিরিয়ে এনে, ওই চেয়ারে বসাইয়া-শোয়াইয়া, শেখ হাসিনাকে ইলেকট্রিক শক দিতে হবে।”

মঙ্গলবার জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে এসব কথা বলেন রেহানা আক্তার রানু।

বিরোধী দলের প্রতি ঐক্য ধরে রাখার অনুরোধ করে রেহানা আক্তার রানু বলেন, অনৈক্যের কারণে আল্লাহ না করুক যদি দানব হাসিনা ফেরত আসে, তাহলে যারা ফেসবুকের প্রোফাইল লাল করেছিলেন, তাদের জীবনটা কালো করে দেবে।

জুলাই গণঅভ্যুত্থানে ফেনীতে নিহত ১১ জনের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করার কথা জানিয়ে রেহানা আক্তার রানু বলেন, তারা পুলিশ প্রশাসন ও আদালতের বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। তারা বলছেন পুলিশ প্রশাসন আসামিদের ধরছে না। ধরলেও আদালত জামিন দিয়ে দিচ্ছে। তারা বলছেন, “আমরা আপনাদের কাছে কিছু চাই না, আমরা শুধু সন্তান হত্যার বিচার চাই।”

রানু বলেন, কয়েকটি ব্যাংকের মালিক, ব্যাংক লুটেরা, ব্যাংক খেকো, ব্যাংক ডাকাত কয়েকটি ব্যাংক গিলে খেয়েছে। লুট করে তারা বিদেশে আরামে-আয়েশে জীবনযাপন করছে। আজকে গ্রাহকেরা চিকিৎসার জন্য টাকা তুলতে পারছেন না। যেসব লুটেরা গ্রাহকের টাকা লুটেছে তাদের ক্ষমা নেই, ক্ষমা হতে পারে না। তাদের সম্পত্তি নিলামে বিক্রি করে গ্রাহকের টাকা ফিরিয়ে দেওয়ার দাবি জানাচ্ছি। সরকারি হাসপাতালের নার্সরা রোগীদের সঙ্গে খারাপ ব্যবহার করেন বলেও জানান তিনি।

শুষ্ক মৌসুমে অগ্নিকাণ্ড এড়াতে ফায়ার সার্ভিসের পরামর্শ

সোমবার সারা দেশে বন্ধ থাকবে স্বর্ণের দোকান

সচিব পর্যায়ে বড় রদবদল

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২২

বিএমইউতে পূর্ণাঙ্গ ক্যানসার গবেষণা ইনস্টিটিউট প্রতিষ্ঠার প্রস্তাব

গ্রীষ্মের আগে ৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ স্থাপনে অধ্যাদেশ অনুমোদন

শেখ মুজিবের ম্যুরাল নির্মাণের নামে সাড়ে ৬ কোটি টাকা আত্মসাৎ, দুদকের মামলায় হাছান-ইনু

জিয়াউর রহমান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকীর সভায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

সশস্ত্র বাহিনীর আধুনিকায়নে সহযোগিতা অব্যাহত রাখবে ইতালি

মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের নাম পরিবর্তন