হোম > জাতীয়

ঢাকাসহ ৬ সিটিতে নতুন প্রশাসক নিয়োগ

আমার দেশ অনলাইন

ফাইল ছবি

ঢাকার দুই সিটি করপোরেশনসহ ৬ সিটিতে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। রোববার (২২ ফেব্রুয়ারি) প্রকাশিত প্রজ্ঞাপন থেকে এতথ্য জানা গেছে।

ঢাকা দক্ষিণ সিটি করোপোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন— মো. আব্দস সালাম, ঢাকা উত্তর সিটি করপোরেশনে মো. শফিকুল ইসলাম খান, খুলনা সিটি করপোরেশনে নজরুল ইসলাম মঞ্জু, সিলেট সিটি করপোরেশনে আব্দুল কাইয়ুম চৌধুরী ও নারায়ণগঞ্জে সিটি করপোরেশনে মো. শাখাওয়াত হোসেন ও গাজীপুরে সিটি করপোরেশনে মো. শওকত হোসেন সরকার।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, ‘স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’ এর ধারা ২৫ক এর উপধারা (১) এর অনুবৃত্তিক্রমে তাদেরকে করপোরেশন গঠিত না হওয়া পর্যন্ত অথবা পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত তাদের নামের পাশে বর্ণিত সিটি কর্পোরেশনের পূর্ণকালীন প্রশাসক হিসেবে নিয়োগ প্রদান করা হয়েছে।

আরও উল্লেখ করা হয়, নিয়োগকৃত প্রশাসকরা সিটি করোপোরেশনের মেয়রের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন। তারা বিধি মোতাবেক ভাতা পাবেন। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

ডিএমপির ৮ কর্মকর্তাকে বদলি

রিপ্যাট্রিয়েশন ডেটা ম্যানেজমেন্ট সিস্টেম চালু করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়

যেভাবে উত্তরার ফ্ল্যাট থেকে তুলে নেওয়া হয়েছিল সালাহউদ্দিনকে

নৈতিকতা ও সততায় জোর দিলেন সেনাপ্রধান

মানবাধিকার কমিশন বিল নিয়ে স্থায়ী কমিটির বৈঠক বর্জন বিরোধীদলীয় সদস্যদের

গুমের সঙ্গে জড়িতরা যত ক্ষমতাবানই হোক, বিচারের মুখোমুখি করা হবে

জিয়াউর রহমানের বিএনপিতে কোনো মাদক ব্যবসায়ীর ঠাঁই নেই

বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় সরকার : এলজিআরডি মন্ত্রী

গুম ঠেকাতে আইন হচ্ছে, তদন্তের স্বাধীনতা নিয়ে প্রশ্ন

রাজধানীর প্রধান সড়কে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল করতে পারবে না