হোম > জাতীয়

নিরাপদ অভিবাসন ইস্যুতে ইতালির প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

বাসস

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন। বৈঠকে নিরাপদ অভিবাসন ইস্যু গুরুত্বসহকারে উত্থাপন করা হয়েছে। বৈঠকটি যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বুধবার নিউইয়র্কের একটি হোটেলে অনুষ্ঠিত হয়।

পরে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এক প্রেস ব্রিফিংয়ে জানান, বৈঠকে আলোচনার মূল কেন্দ্রবিন্দু ছিল নিরাপদ অভিবাসন।

তিনি বলেন, সমুদ্রপথে ইতালি যাওয়ার চেষ্টায় বহু বাংলাদেশি প্রাণ হারাচ্ছেন। মানবপাচারকারীরা প্রলোভন দেখিয়ে বাংলাদেশিদের সমুদ্রপথে পাঠাচ্ছে এবং এতে প্রায়ই মর্মান্তিক দুর্ঘটনা ঘটছে।

তিনি বলেন, বৈঠকে রোহিঙ্গা সংকট নিয়েও আলোচনা হয়। এ সময় ইতালির প্রধানমন্ত্রী জানান, আগামী ৩০ সেপ্টেম্বর জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিতব্য রোহিঙ্গা বিষয়ক সম্মেলনে ইতালি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল পাঠাবে।

প্রেস সচিব বলেন, বৈঠকে ড. ইউনূস বাংলাদেশের সঙ্গে ইতালির বাণিজ্য সম্পর্ক আরও সম্প্রসারণের প্রস্তাব করেন। জবাবে প্রধানমন্ত্রী মেলোনি ইতালিুবাংলাদেশ বিজনেস ফোরাম গঠনের প্রস্তাব দেন।

তিনি জানান, ইতালি বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তরে সমর্থন পুনর্ব্যক্ত করেছে। পাশাপাশি প্রধানমন্ত্রী মেলোনি ডিসেম্বর মাসে বাংলাদেশ সফরের আগ্রহ প্রকাশ করেছেন।

প্রধানমন্ত্রীর তুরস্ক সফর বাংলাদেশকে নতুন উচ্চতায় নিয়ে গেছে

তিন দাবিতে ১-১২তম নিবন্ধনধারীদের রাজধানীতে অবস্থান কর্মসূচি

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত

মাঠ প্রশাসনে গতি ফেরাতে ইউএনও সম্মেলনের প্রস্তুতি

কক্সবাজার থেকে চলতি মাসেই আন্তর্জাতিক ফ্লাইট চালু

ভারত-বাংলাদেশ প্রত্যর্পণ চুক্তিতে কী আছে, কোন শর্তে হাসিনাকে ফেরানো যাবে

মতপ্রকাশের অবাধ স্বাধীনতা নিশ্চিত করতে হবে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে আ.লীগের ৪৬ নেতাকর্মী গ্রেপ্তার

জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলায় সহজ শর্তে দ্রুত অর্থায়নের তাগিদ

জলবায়ু সম্মেলনে বাংলাদেশের অভিজ্ঞতা ও ঝুঁকি মোকাবিলায় ইএসডিওর নানামুখী তৎপরতা