হোম > জাতীয়

বিদ্যুতের মূল্যবৃদ্ধি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি

বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ

আমার দেশ অনলাইন

বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বিদ্যুতের মূল্যবৃদ্ধি নিয়ে এখনো কেনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। বিদ্যুতের বিকল্প ব্যবস্থা তৈরি করতে সৌরবিদ্যুৎ সহজলভ্য করা হবে।

বৃহস্পতিবার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে 'বিদ্যুৎ, জ্বালানি ও ইনফ্রাস্ট্রাকচার এক্সপো' উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

ইকবাল হাসান মাহমুদ বলেন, বাংলাদেশ নবায়নযোগ্য জ্বালানির ক্ষেত্রে এখনো অনেক পিছিয়ে রয়েছে। বিশেষ করে ভারত ও পাকিস্তান সৌর ও বায়ুবিদ্যুতের ব্যবহার বাড়িয়ে জীবাশ্ম জ্বালানিনির্ভর বিদ্যুৎ উৎপাদনের চাপ কমাতে সক্ষম হয়েছে। কিন্তু বাংলাদেশ দীর্ঘদিন এ খাত থেকে বঞ্চিত ছিল। সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই প্রধানমন্ত্রী তারেক রহমান সৌর ও বায়ুবিদ্যুৎকে অগ্রাধিকার দেওয়ার নির্দেশনা দিয়েছেন।

এদিকে জ্বালানি তেলের পর এবার বিদ্যুতের দাম বাড়াতে চায় সরকার। দাম বাড়ানোর প্রস্তাবে নীতিগত অনুমোদন দিয়েছে বিদ্যুৎ বিভাগ। এর পরিপ্রেক্ষিতে পাইকারি পর্যায়ে ১৭ থেকে সর্বোচ্চ ২১ শতাংশ দাম বাড়ানোর প্রস্তাব দিয়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)। প্রস্তাব আমলে নিয়ে কারিগরি কমিটি গঠন করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

পাইকারি ও খুচরা পর্যায়ে প্রতি ইউনিট বিদ্যুতের দাম ১ দশমিক ৫০ টাকা পর্যন্ত বাড়ানোর সুপারিশ করা হয়েছে। সবশেষ ২০২৪ সালের ফেব্রুয়ারিতে বিদ্যুতের দাম বাড়ানো হয় নির্বাহী আদেশে। পাইকারি পর্যায়ে ৫ শতাংশ ও গ্রাহক পর্যায়ে গড়ে ৮ শতাংশ বাড়ে দাম। প্রতি ইউনিট খুচরা বিদ্যুতের দাম গড়ে এখন ৮ টাকা ৯৫ পয়সা। আর পাইকারি বিদ্যুতের দাম প্রতি ইউনিট ৭ টাকা ৪ পয়সা।

এমবি

পুলিশে শৃঙ্খলা ফেরায় সেনাবাহিনী প্রত্যাহার করা হচ্ছে

দুদক পুনর্গঠনসহ একাধিক সুপারিশ টিআইবির, প্রধানমন্ত্রীর আশ্বাস

সৌরবিদ্যুতে বিপ্লব আনতে নীতিগত সহায়তা দেওয়া হবে

ড. ইউনূসসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন

উত্তর-পূর্বাঞ্চলের সাত নদীর পানি বিপৎসীমার ওপরে

প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়াক্‌ফ প্রশাসকের সাক্ষাৎ

টানা বৃষ্টির পরও বায়ুদূষণে শীর্ষে ঢাকা

হাম নিউমোনিয়া পক্সের চিকিৎসা একই ওয়ার্ডে, ঝুঁকিতে রোগীরা

তিস্তা প্রকল্পে চীনের সহযোগিতা চাইলো বাংলাদেশ

শেষ হলো চারদিনের ডিসি সম্মেলন