হোম > জাতীয়

বিভিন্ন কেন্দ্রে নতুন ও পুরাতন ভোটারদের আনন্দ উচ্ছ্বাস

ঢাকা-৮ আসন

রোহান রাজিব

প্রথমবার ভোট দিয়ে মানারাত স্কুল কেন্দ্রে পরিবারের সবাই মিলে সেলফি। ছবি: আমার দেশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ চলছে। বিভিন্ন কেন্দ্রে নতুন এবং পুরাতন ভোটারদের আনন্দ উচ্ছ্বাস দেখা যাচ্ছে। বৃহস্পতিবার ঢাকা-৮ আসনের টিএন্ডটি উচ্চ বিদ্যালয়ের কেন্দ্রে পরিবারের সঙ্গে ভোট দিতে এসেছেন সানজিদা আক্তার নুরু ও অহনা।

প্রথমবার ভোট দেওয়ার অভিজ্ঞতা জানান সানজিদা আক্তার নূর। তিনি বলেন, প্রথমবার পরিবারের সঙ্গে ভোট দিতে এসেছি খুবই ভালো লেগেছে। কোনো ধরনের ঝামেলা নেই। খুবই সুশৃংখলভাবে ভোট দিয়েছি। যাকে ভোট দিয়েছি তার ব্যাপারে আশাবাদী, বাকিটা আল্লাহ ভরসা। বর্তমান সরকারকে ধন্যবাদ, এত সুন্দর একটি ভোটের আয়োজন করার জন্য।

অহনা বলেন, উৎসবের মতো ভোট হচ্ছে। প্রথম ভোট দিয়েছি। অভিজ্ঞতা ভালো। আগে ভোট না দিলেও দেওয়া হয়ে যেত। সুষ্ঠু ভোট হচ্ছে। হাসিনার আমলো কোনো ভোট হয়নি।

তাদের মা মমতাজ বেগম বিউটি বলেন, আগে দিনের ভোট রাতে হয়েছে। কেউ দিতে পারেনি। এবার ভোট দিতে পেরে আনন্দ লেগেছে। এখন পর্যন্ত কোনো সমস্যা হয়নি। ১৭ বছর পর সুষ্ঠুভাবে দিতে পেরেছি।

ময়মনসিংহ মেডিকেল কলেজ শিক্ষার্থী তনিমা আহমেদ। তিনি ছোট বেলা থেকে এখানেই বড় হয়েছে। তিনিও প্রথমবারের মতো ভোট দিতে এসেছেন। তনিমা আহমেদ বলেন, খুবই সহজে ভোট দিতে পেরেছি কোনো ধরনের ঝামেলা হয়নি। যাকে ভোট দিয়েছি, সে জয়ী হতে পারলে আশা করি নতুন কিছু করবে।

তিনি বলেন, ভোটের উৎসব দেখতে অনেক আগেই চলে এসেছি। উৎসমুখর পরিবেশে ভোট দিতে পেরেছি।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের অন্তর্ভুক্ত জাতীয় সংসদের ঢাকা-৮ আসন মতিঝিল, শাহবাগ, রমনা, পল্টন ও শাহজাহানপুর থানা নিয়ে গঠিত। রাজনৈতিক, বাণিজ্যিক ও প্রশাসনিকভাবে সংবেদনশীল এলাকা হওয়ায় এই আসনটি স্বাভাবিকভাবেই গুরুত্ব পায়। এই আসনে সাধারণত বড় রাজনৈতিক দলের হেভিওয়েট বা কেন্দ্রীয় নেতারা প্রার্থী হন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার সময় এ আসনটি সবচেয়ে বেশি আলোচনায় আসে জাতীয় নাগরিক পার্টি-এনসিপির প্রার্থী মুহাম্মদ নাসীরুদ্দীন পাটওয়ারীর কারণে। তিনি বিভিন্ন সময়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির প্রার্থী মির্জা আব্বাস উদ্দিন আহমেদকে নিয়ে নানা ধরনের বক্তব্য দেন। একই সময়ে মির্জা আব্বাসও তাকে ইঙ্গিত করে বিভিন্ন বক্তব্য দিতে দেখা যায়।

ঢাকা-৮ আসনে মোট ভোটার ২ লাখ ৬৬ হাজার ৪৯৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৪৫ হাজার ৮৪৫ জন, নারী ভোটার ১ লাখ ২০ হাজার ৬৫১ জন এবং তৃতীয় লিঙ্গের (হিজড়া) ভোটার রয়েছেন ১ জন। এই আসনে মোট ১০৮টি ভোটকেন্দ্রে ৫২৭টি ভোটকক্ষ রয়েছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে ঢাকা-৮ আসনে নিবন্ধন করেছেন মোট ৮ হাজার ৯৮২ জন। এর মধ্যে পুরুষ ৬ হাজার ৯৫৬ জন এবং নারী ২ হাজার ২৬ জন।

সিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় জোট

দুপুর ২টা পর্যন্ত সারা দেশে ৪৮৬টি বিশৃঙ্খলা, জালভোট ৫৯টি

ঢাকা ১৮ আসনে দুপুর পর্যন্ত ভোট পড়েছে ৩১. ৪৭

ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখা গেছে

এবারের নির্বাচন জাতির কাছে উদাহরণ হয়ে থাকবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বাধীনভাবে ভোট দিচ্ছেন ভোটাররা: প্রাণিসম্পদ উপদেষ্টা

৭২ বছরের পেয়ারা বেগম ভোট দিলেন নেকাব খুলে, তবুও মুখে তৃপ্তির হাসি

সাড়ে ৪ ঘণ্টায় ভোট পড়েছে ৩২.৮৮: ইসি সচিব

বাইরে লম্বা লাইন, ভোটগ্রহণে ধীরগতি

ঢাকা-১৫: দুপুর পর্যন্ত ভোট পড়েছে ২০ শতাংশ