হোম > জাতীয়

প্রধান উপদেষ্টার সঙ্গে জামায়াতের আলোচনা আজ

স্টাফ রিপোর্টার

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে আজ বুধবার সাক্ষাৎ করবেন বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রতিনিধি দল। গতকাল মঙ্গলবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে।

চলমান রাজনৈতিক সংলাপের অংশ হিসেবে বুধবার বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রতিনিধি দলের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে।

এদিকে, মঙ্গলবার প্রধান উপদেষ্টার সাথে নির্বাচনের প্রস্তুতি নিয়ে বিএনপি নেতাদের আলোচনা হয়েছে। এরপরই প্রেস উইং থেকে দেওয়া বিজ্ঞপ্তিতে জামায়াতের সাথে বৈঠকের কথা জানানো হলো।

প্রধান উপদেষ্টা বিএনপির সাথে বৈঠকে বলেছেন, নির্বাচনের আগে প্রশাসনের যাবতীয় রদবদল তার তত্ত্বাবধানে হবে এবং জেলা প্রশাসক পদে যোগ্যতার ভিত্তিতে কর্মকর্তাদের বাছাই করা হবে।

প্রধান উপদেষ্টাকে উদ্ধৃত করে তার প্রেস উইং জানিয়েছে, বৈঠকে অন্তর্বর্তী সরকারের প্রধান বলেছেন, “আমাদের দায়িত্ব নিরপেক্ষ থাকা। নির্বাচন একটি মহা আয়োজন। এখানে যিনি শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সক্ষম, সেই ব্যক্তিকেই আমরা বেছে নেব। এটি আমার তত্ত্বাবধানে থাকবে। নির্বাচন শান্তিপূর্ণ ও নিরপেক্ষ করার জন্য যা কিছু প্রয়োজন, আমরা তা করব।”

দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী

বাণিজ্যে নয়াদিল্লিকে কোনো ছাড় দেবে না ওয়াশিংটন

জিংকসমৃদ্ধ উচ্চ ফলনশীল আমনের নতুন জাত উদ্ভাবন

‘গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা পাচ্ছেন খালেদা জিয়া

সাংবাদিকদের সমস্যাগুলো চিহ্নিত করে সুনির্দিষ্ট প্রস্তাব দেয়ার আহ্বান তথ্যমন্ত্রীর

৭ দিনে শাহজালালে ২৪৫ ফ্লাইট বাতিল

বাংলাদেশ জিন্দাবাদ বলে আলোচনায় রাষ্ট্রপতি

জ্বালানি তেলের দাম বৃদ্ধির বিষয়ে যা জানাল সরকার

ইনফরমেশন শেয়ারিং-এর গ্লোবাল স্ট্যান্ডার্ড অর্জন করতে হবে: তথ্যমন্ত্রী

জ্বালানি তেল মজুদ না করার আহ্বান মন্ত্রীর