হোম > জাতীয়

রাজধানীতে গুলিতে কনস্ট্রাকশন সাইট ম্যানেজার গুলিবিদ্ধ

স্টাফ রিপোর্টার

মহাখালী টিবি গেটের পাশে নির্মাণাধীন নার্সিং ইনস্টিটিউটের কনস্ট্রাকশন সাইট ম্যানেজার মো. নাজিমুদ্দিন (৪২) সন্ত্রাসীদের গুলিতে আহত হয়েছেন। রোববার বিকাল সাড়ে তিনটার দিকে ঘটনাটি ঘটে। ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, আহত নাজিমুদ্দিন জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

আহতের ছোট ভাই আজিমউদ্দিন জানান, নাজিমুদ্দিন মহাখালীতে নার্সিং ইনস্টিটিউটের নির্মাণকাজে সাইট ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছেন।

তিনি আরও জানান, বিকেলে ৮–১০ জন সন্ত্রাসী মুখে মাস্ক পরিহিত অবস্থায় ইঞ্জিনিয়ারকে খোঁজ করে এবং তাকে মারধর করে। যাওয়ার সময় গুলি করে পালিয়ে যায়। গুলিটি তার বাম পায়ের হাঁটুর এক পাশ দিয়ে ঢুকে অন্য পাশ দিয়ে বেরিয়ে যায়। পরে আহত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে আসা হয়।

নাজিমুদ্দিন নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার খানপুর এলাকার আমিনুল্লাহ চৌধুরীর ছেলে। বর্তমানে তিনি নাখালপাড়ায় বসবাস করছেন।

কৌশলগত সাবমেরিন ক্যাবল আরাফাতের মালিকানায়

মেট্রোরেলের ব্যয় ও ঋণঝুঁকি কমাতে উন্মুক্ত প্রতিযোগিতার দাবি

মেট্রোরেলের অতি আগ্রহ ও মাত্রারিক্ত ব্যয় ঢাকাকে ‘ট্র্যাপে’ ফেলে দিয়েছে: আইপিডি

ন্যায়বিচার প্রতিষ্ঠার অঙ্গীকার নিয়ে দায়িত্ব পালনের আহ্বান

উপকূল ও চরাঞ্চলে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে আসছে ভাসমান হাসপাতাল ‘স্বাস্থ্য তরী’

বিদ্যুৎ সাশ্রয়ে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের নির্দেশ

হাম উপসর্গে একদিনে আরো ২ শিশুর মৃত্যু, আক্রান্ত ১২৯৭

কোরআনের আলোকে সংবিধান তৈরি করা যেতে পারে, তবে কোরআনকে সংবিধান হিসেবে বিবেচনা করা উচিত নয়: আইনমন্ত্রী

‘আগামী ৫০ বছরের চাহিদাকে বিবেচনায় নিয়ে চিকিৎসাব্যবস্থার টেকসই উন্নয়ন ঘটাতে হবে’

সার্ককে সক্রিয় করতে চায় বাংলাদেশ