হোম > জাতীয়

সেফ এক্সিট নিয়ে যা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা

স্টাফ রিপোর্টার

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) উপদেষ্টাদের সেফ এক্সিট বা নিরাপদে প্রস্থানের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেছেন, কে কী চায়, সেটা তার ব্যক্তিগত বিষয়। আমার ছেলে-মেয়ে সবাই দেশে। আমি একা সেফ এক্সিট নিয়ে কী করব?

রোববার বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে একটি একগুচ্ছ কর্মপরিকল্পনা নেওয়া হয়েছে। এর আওতায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও নির্বাচনসংশ্লিষ্টদের জন্য পর্যাপ্ত বডি ওর্ন ক্যামেরার ব্যবস্থা করা হচ্ছে। এ ছাড়া ঝুঁকিপূর্ণ সব ভোটকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হবে।

তিনি আরো বলেন, সুষ্ঠু ভোটপ্রক্রিয়া নিশ্চিত করতে যেকোনো বিশৃঙ্খলা সৃষ্টিকারী ব্যক্তি বা গোষ্ঠীকে আইনের আওতায় এনে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। মাঠপর্যায়ে জেলা প্রশাসক, পুলিশ সুপার, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) নিরপেক্ষভাবে কাজ করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রশিক্ষণের কথা জানিয়ে তিনি বলেন, প্রতি কেন্দ্রে ১৩ জন হারে আনুমানিক ৪৫ হাজার ভোটকেন্দ্রের জন্য মোট ৫ লাখ ৮৫ হাজার জনকে প্রশিক্ষণ প্রদান করা হবে। এর মধ্যে ১ লক্ষ ৩৫ হাজার জনকে অস্ত্রসহ ও নিরস্ত্র ৪ লাখ ৫০ হাজার জনকে প্রশিক্ষণ প্রদান করা হবে।

প্রস্তাবিত বাজেটে প্রবাসী কল্যাণে বরাদ্দ কমেছে

কালো টাকা বৈধ করার উদ্যোগ থেকে সরকারকে সরে আসার আহ্বান টিআইবির

ঢাকা-সিলেটসহ দেশের বিভিন্ন অঞ্চলে ভূমিকম্প

পররাষ্ট্রমন্ত্রীকে অভিনন্দন জানাল মন্ত্রিসভা

উপ-উপাচার্য পদ থেকে এমাজউদ্দিন কন্যা ড. দিল রওশনকে অব্যাহতি

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে সিরিজ জয়, ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

পাঁচ জেলায় নতুন এসপি

বাজেট-পরবর্তী অর্থমন্ত্রীর সংবাদ সম্মেলন শুক্রবার

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

ঋণনির্ভর বাজেট আর্থিক শৃঙ্খলায় চ্যালেঞ্জ তৈরি করতে পারে