হোম > জাতীয়

উপজেলা শিক্ষা অফিসার নিয়োগ পরীক্ষা স্থগিত

স্টাফ রিপোর্টার

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে ১৫৯ জন সহকারী উপজেলা বা থানা শিক্ষা কর্মকর্তা (এটিইও) পদে নিয়োগ পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

বুধবার পিএসসির এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। তবে কী কারণে পরীক্ষা স্থগিত করা হয়েছে এ বিষয়ে কোনো কিছু জানা যায়নি।

পরিচয় গোপন রাখার শর্তে পিএসসির এক কর্মকর্তা আমার দেশকে বলেন, আগামী ৬ সেপ্টেম্বর এটিইও নিয়োগ পরীক্ষা হওয়ার কথা থাকলেও সেটি স্থগিত করা হয়েছে। এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি এবং পরীক্ষার নতুন তারিখ ঘোষণা করা হবে।

এর আগে সহকারী উপজেলা কিংবা থানা শিক্ষা অফিসার পদে ২০২৩ সালের ২৬ জুন থেকে ৩১ জুলাই পর্যন্ত আবেদনের জমা নেয়া বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল। ঠিক একদিন আগে, ৩০ জুলাই হঠাৎ আবেদন স্থগিত করা হয়। পরের বছর ২০২৪ সালে আবার সংশোধিত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

আবেদন ১ জুলাই থেকে ২৫ জুলাই আবেদন জমা নেয়ার কথা থাকলেও পরে সেটি বাড়িয়ে ৮ আগস্ট পর্যন্ত করা হয়। পরবর্তীতে ফের তা ২২ আগস্ট পর্যন্ত বাড়ানো হয়। আবেদন ফি ছিল ৫০০ টাকা।

পাওয়ার সেক্টর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ফেডারেশনের কমিটি গঠিত

নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে আমরা কাজ করে যাব—সমাজকল্যাণ মন্ত্রী

বুদ্ধ পূর্ণিমায় সম্প্রীতির বার্তা এলজিআরডি মন্ত্রীর

হজক্যাম্প থেকে চুরির ঘটনায় গ্রেপ্তার ২, সাড়ে ১৭ হাজার রিয়াল উদ্ধার

স্বাস্থ্যের খোঁজ নিতে আমার দেশ সম্পাদকের বাসায় বিরোধীদলীয় নেতা

নিজেকে দেশ গড়ার শ্রমিক হিসেবে নিয়োজিত করতে চাই

শনিবার টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না দেশের যেসব এলাকায়

শ্রম খাতের সমস্যা সমাধানে টিম ওয়ার্কের প্রত্যয় শ্রমমন্ত্রীর

অসুস্থ সারজিস আলমকে দেখতে গেলেন বিরোধীদলীয় নেতা

সমাবেশে জিয়াউর রহমানের যে কথা সবাইকে স্মরণ করিয়ে দিলেন প্রধানমন্ত্রী