হোম > জাতীয়

ঢাকাসহ বিভিন্ন জেলায় দুদকের অভিযান

স্টাফ রিপোর্টার

ভুয়া মালামাল ক্রয় এবং অর্থ আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশন-দুদক ৪টি এনফোর্সমেন্ট ইউনিট থেকে বুধবার অভিযান পরিচালনা করে। দুদকের উপপরিচালক (জনসংযোগ) কর্মকর্তা মো. আকতারুল ইসলাম আমার দেশকে নিশ্চিত করেছেন।

সড়ক বিভাগ: দিনাজপুর সড়ক বিভাগের কর্মকর্তাদের বিরুদ্ধে ভুয়া মালামাল ক্রয় এবং অর্থ আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশন-দুদক জেলা কার্যালয় থেকে এনফোর্সমেন্ট টিম নিয়ে অভিযান পরিচালনা করে। দিনাজপুর সওজ উপ-বিভাগীয় প্রকৌশলীর কার্যালয়ে প্রকল্প সংশ্লিষ্ট নথিপত্র সংগ্রহ করে। দুদক সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধিসহ স্টক ইয়ার্ডে সংরক্ষিত মালামাল পরিদর্শন করে। রাস্তার রোর্ড মার্কিং, সিগন্যাল পোস্ট, ট্রাফিক সাইন, ক্রয়কৃত ফার্নিচার ও অন্যান্য আসবাব যাচাই করে।

এতিমখানা: নওগাঁর মহাদেবপুরে ভুয়া এতিমখানা খুলে এতিম শিক্ষার্থীর তালিকা তৈরিপূর্বক সরকারি ও বেসরকারি অনুদানের অর্থ আত্মসাৎ করার অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন-দুদক সমন্বিত জেলা কার্যালয় থেকে এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা করে। দুদক প্রথমে ছদ্মবেশে অভিযোগে উল্লিখিত ৩টি প্রতিষ্ঠান অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়, রাবেয়া নূরানী হাফেজিয়া ও মডেল এবতেদায়ি মাদ্রাসা এবং রাবেয়া এছাহাক বেসরকারি শিশু সদন, মহাদেবপুর, নওগাঁ সম্পর্কে স্থানীয়ভাবে তথ্য সংগ্রহ করে। প্রতিষ্ঠানের দায়িত্বশীলদের সাথে কথা বলে এবং সরেজমিন পরিদর্শনকালে নথিপত্রে বেশ কিছু অনিয়ম পায়।

সড়ক: রাজধানীর বিভিন্ন সড়কে চলাচলকারী গাড়ি হতে চাঁদা আদায় ও জনহয়রানি সৃষ্টির অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন-দুদক প্রধান কার্যালয় থেকে একটি ফলোআপ এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়। অভিযানেকালে পরিবহন খাতের সাথে যুক্ত বিভিন্ন বাসের চালক, হেলপার ও সংশ্লিষ্টদের মতামত নেওয়া হয় এবং বাস স্ট্যান্ড, বাস মালিক সমিতির কার্যালয় প্রভৃতি সরেজমিনে পরিদর্শন করা হয়। অভিযানকালে সিটি কর্পোরেশনের পার্কিং ফি, মসজিদের চাঁদা, মালিক সমিতির স্টাফদের বেতন-ভাতা প্রভৃতি বাবদ কিছু অর্থ আদায়ের প্রাথমিক তথ্য পাওয়া যায়।

হবিগঞ্জ: আব্দুল্লাহ ইসমাইল হিফজুল কুরআন মাদ্রাসা ও এতিমখানা, নবীগঞ্জ ও হবিগঞ্জ এ ভুয়া এতিম শিক্ষার্থীর তালিকা তৈরি করে তাদের নামে ক্যাপিটেশন গ্রান্টের টাকা উত্তোলন করে আত্মসাতের অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন-দুদক সমন্বিত জেলা কার্যালয় থেকে অভিযান পরিচালনা করা করে। দুদক টিম মাদ্রাসা শিক্ষার্থী, গভর্নিং বডি ও ক্যাপিটেশন গ্রান্ট মঞ্জুরকারী কর্তৃপক্ষ এবং উপজেলা সমাজসেবা অফিসারের সাথে কথা বলে সংশ্লিষ্ট রেকর্ডপত্র সংগ্রহ করে।

পূর্বাচলে ৪ থানা, ৬ তদন্তকেন্দ্র ও ২টি পুলিশ লাইনস স্থাপন করা হবে

হলি আর্টিসান ট্র্যাজেডির এক দশক আজ

সীমান্তে বিজিবি-জনতার অভূতপূর্ব প্রতিরোধ

নতুন অর্থবছরের বাজেট পাস, আজ থেকে কার্যকর

ইতিহাস বদলে দেওয়া জুলাই বিপ্লবের সূচনার দিন আজ

প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল

জুলাইয়ে ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রোলের দাম অপরিবর্তিত থাকছে

মাদকদ্রব্য সহজলভ্য হওয়ায় মাদকসেবীর সংখ্যা বাড়ছে

ইসলামিক ফাউন্ডেশনের নতুন মহাপরিচালক মুফতি মুহিব্বুল্লাহিল বাকীর যোগদান

জনগণের ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিত করার নির্দেশ