হোম > জাতীয়

বেআইনিভাবে ৫ হাজার মুসলিমকে পুশব‍্যাক করেছে শুভেন্দু

এইচআরডব্লিউর প্রতিবেদন

আমার দেশ অনলাইন

ভারতীয় কর্তৃপক্ষের বিরুদ্ধে জাতিগত বাঙালি মুসলমানদের কোনো আইনি প্রক্রিয়া ছাড়াই বাংলাদেশ সীমান্তে জোরপূর্বক পুশব্যাক করার অভিযোগ তুলে গভীর উদ্বেগ প্রকাশ করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)।

সংস্থাটির দাবি, পশ্চিমবঙ্গে শুভেন্দু ক্ষমতায় আসার পর প্রায় ৫ হাজার মানুষকে বাংলাদেশে ফেরত পাঠাতে বাধ্য করেছে। অনেক ক্ষেত্রেই সংশ্লিষ্ট ব্যক্তিদের ভারতীয় পরিচয়পত্র ও অন্যান্য বৈধ নথি থাকা সত্ত্বেও তাদের ‘অবৈধ অভিবাসী’ হিসেবে চিহ্নিত করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। কোনো আইনি প্রক্রিয়া ছাড়াই জাতিগত বাঙালি মুসলমানদের বাংলাদেশে অবৈধভাবে বিতাড়িত করার অভিযোগ এনেছে হিউম্যান রাইটস ওয়াচ।

এইচআরডব্লিউর প্রতিবেদনে বলা হয়, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ২০২৬ সালের ১ জুন থেকে একাধিকবার বাংলাদেশ সীমান্তে পুশব্যাকের চেষ্টা চালিয়েছে। এর মধ্যে পঞ্চগড় সীমান্তে প্রায় ৭৫ ঘণ্টাব্যাপী একটি অচলাবস্থার ঘটনাও উল্লেখ করা হয়েছে, যেখানে কয়েকটি পরিবার সীমান্তের ‘জিরো লাইনে’ মানবেতর পরিস্থিতিতে আটকা পড়ে।

প্রতিবেদন অনুযায়ী, পশ্চিমবঙ্গের নির্বাচন-পরবর্তী সময়ে কথিত অবৈধ অভিবাসীদের শনাক্ত ও বহিষ্কারের লক্ষ্যে একটি নীতিমালা কার্যকর করা হয়েছে বলে কর্মকর্তারা স্বীকার করেছেন। এর আওতায় অনেককে আটক করে জোরপূর্বক সীমান্তে পাঠানো হচ্ছে।

হিউম্যান রাইটস ওয়াচ আরও অভিযোগ করেছে, অনেকের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে এবং তাদের নিজেদের অবস্থান ব্যাখ্যা বা আইনি প্রতিকার পাওয়ার সুযোগ দেওয়া হচ্ছে না। সংস্থাটির মতে, এ ধরনের কার্যক্রম আন্তর্জাতিক মানবাধিকার আইনের পরিপন্থি।

এ পরিস্থিতিতে ভারত ও বাংলাদেশ—উভয় দেশকেই মানবাধিকার ও আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে জোরপূর্বক বহিষ্কার ও পুশব্যাকের মতো কর্মকাণ্ড বন্ধ করার আহ্বান জানিয়েছে হিউম্যান রাইটস ওয়াচ।

এসআর

সিলেটে প্রধানমন্ত্রী তারেক রহমান

সাবেক এমপি হাসানাত আব্দুল্লাহসহ ৪ জনের বিচার শুরু আজ

মৌলভীবাজারের পথে প্রধানমন্ত্রী

প্রত্যর্পণের প্রস্তাব তৈরি হচ্ছে, ইন্টারপোলকে জানাল বাংলাদেশ

সংকট কাটিয়ে স্বাভাবিক হচ্ছে ইসলামী ব্যাংক

দায়িত্বে অসম্ভব চাপ অনুভব করছি: প্রধানমন্ত্রী

খুলনায় আশ্রয়ণ প্রকল্পের ঘরবাড়ি ক্ষতিগ্রস্তের ঘটনায় আসকের উদ্বেগ

উষ্ণবৃষ্টির সঙ্গে ১৩ জেলায় বইছে তাপপ্রবাহ

হেলিকপ্টার দিয়ে আকাশ থেকে বীজ ছিটিয়ে লাগানো হবে গাছ: আইএসপিআর

প্রতিহিংসার মানসিকতা বদলাতে হবে: প্রধানমন্ত্রী