হোম > জাতীয়

খালেদা জিয়ার সুস্থতা কামনায় পাকিস্তান প্রধানমন্ত্রীর চিঠি

আতিকুর রহমান নগরী

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনা করে চিঠি পাঠিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। চিঠিতে তিনি লিখেন-‘আপনার সাম্প্রতিক অসুস্থতার খবর জেনে আমি গভীরভাবে উদ্বিগ্ন। পাকিস্তানের জনগণ, সরকারের পাশাপাশি আমি ব্যক্তিগতভাবেও আপনার দ্রুত ও সম্পূর্ণ সুস্থতার জন্য আন্তরিক প্রার্থনা ও শুভকামনা জানাচ্ছি।’

শনিবার রাতে বিএনপির মিডিয়া সেল থেকে এ তথ্য জানানো হয়।

পাকিস্তানের প্রধানমন্ত্রী আরো লিখেন- ‘বাংলাদেশের উন্নয়নে আপনার অসামান্য অবদান সর্বজনস্বীকৃত। বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে দৃঢ় ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক জোরদারেও আপনার ভূমিকা আমরা গভীরভাবে মূল্যায়ন করি।’

খালেদা জিয়ার সুস্থতা কামনা করে শাহবাজ শরিফ বলেন, আমি সর্বশক্তিমান আল্লাহর কাছে আপনার দ্রুত ও সম্পূর্ণ সুস্থতা কামনা করছি, যাতে আপনি, আপনার দল ও আপনার মহান জাতির জন্য সাহস ও পথনির্দেশনার উৎস হিসেবে সেবা অব্যাহত রাখতে পারেন। আপনি অনুগ্রহ করে আমার সর্বোচ্চ সম্মান ও শ্রদ্ধা গ্রহণ করুন।

আরেক মোহাম্মদপুর হয়ে উঠছে পল্লবী

আট লাখ হেক্টর চরভূমিতে বদলে যাচ্ছে দুই কোটি মানুষের ভাগ্য

মাদরাসা শিক্ষকদের বদলি, তৃতীয় দফায় নতুন গুগল ফর্ম

বিরোধী দলের ওয়াকআউটের মধ্যেই সংসদে ৩ গুরুত্বপূর্ণ বিল পাস

আরও ১০ সংসদীয় কমিটি গঠন, সভাপতি পদে নেই বিরোধী দল

সম্পত্তি হস্তান্তর সংশোধন বিল নিয়ে বিশেষজ্ঞ আলেমদের মতামত নেওয়ার আহ্বান মাওলানা রাব্বানীর

স্পিকারের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ করলেন নাহিদ ইসলাম

সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলে শরিয়াহর প্রতিফলন নিশ্চিতের দাবি হেফাজতের

বিরোধী দলের তীব্র আপত্তির মুখে সংসদে সম্পত্তি হস্তান্তর সংশোধন বিল পাস

বাংলাদেশে গুগলের স্থানীয় অফিসের আহবান বিটিআরসির