হোম > জাতীয়

গ্রামীণ অবকাঠামো প্রকল্পে ওভারলেপিং পরিহার করতে হবে: দুর্যোগ উপদেষ্টা

স্টাফ রিপোর্টার

গ্রামীণ অবকাঠামো প্রকল্প প্রণয়নে ওভারলেপিং পরিহার করতে হবে বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম, বীর প্রতীক।

রোববার রাজধানীর মহাখালীতে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাদের দুই মাসব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

উপদেষ্টা বলেন, সরকার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প হাতে নেওয়া হয় সাধারণ জনগণ, বিশেষ করে দরিদ্রদের জীবন মানে উন্নয়নের জন্য।

তিনি আরও বলেন, এসব প্রকল্প প্রণয়ন এবং বাস্তবায়নে সতর্কতার সঙ্গে কাজ করতে হবে। যাতে অতি দরিদ্ররা এই কর্মসূচি থেকে বঞ্চিত না হয়।

উপদেষ্টা বলেন, দুর্যোগ ব্যবস্থাপনায় ত্রাণ সামগ্রী কেনাকাটায় আগে অনেক অনিয়মের অভিযোগ শোনা যেত। সেজন্য এখন কম্বল, টিন ও শুকনো খাবার জেলা পর্যায়ে কেনা হচ্ছে। এতে দুর্নীতি অনেকাংশে কমবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

ফারুক-ই-আজম বলেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তথা পিআইওদের আগের সকল বদনাম থেকে বেরিয়ে আসতে হবে।

তিনি বলেন, আপনারা শুনে অবাক হবেন যে প্রকল্প কর্মকর্তারা অসুস্থতার কারণে বদলির কথা বলেন কঠিন কাজের জায়গায়। এটি অনেকাংশে হাস্যকর। কারণ অসুস্থতার কারণে তার একটু আরামদায়ক জায়গায় যাওয়া উচিত।

উপদেষ্টা বলেন, সব ধরনের প্রলোভন ও প্ররোচনার ঊর্ধ্বে উঠে কাজ করতে হবে। প্রশ্নের সম্মুখীন হতে হয়, এমন কাজ করা যাবে না।

তিনি আরও জানান, উপজেলা পর্যায়ে ত্রাণ সামগ্রী রাখার জন্য গোডাউন স্থাপনের চিন্তাভাবনা করা হচ্ছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ অধিদপ্তরের মহাপরিচালক রেজওয়ানুর রহমান। সেখানে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মুস্তাফিজুর রহমানসহ অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

প্রধানমন্ত্রীর তুরস্ক সফর বাংলাদেশকে নতুন উচ্চতায় নিয়ে গেছে

তিন দাবিতে ১-১২তম নিবন্ধনধারীদের রাজধানীতে অবস্থান কর্মসূচি

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত

মাঠ প্রশাসনে গতি ফেরাতে ইউএনও সম্মেলনের প্রস্তুতি

কক্সবাজার থেকে চলতি মাসেই আন্তর্জাতিক ফ্লাইট চালু

ভারত-বাংলাদেশ প্রত্যর্পণ চুক্তিতে কী আছে, কোন শর্তে হাসিনাকে ফেরানো যাবে

মতপ্রকাশের অবাধ স্বাধীনতা নিশ্চিত করতে হবে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে আ.লীগের ৪৬ নেতাকর্মী গ্রেপ্তার

জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলায় সহজ শর্তে দ্রুত অর্থায়নের তাগিদ