হোম > জাতীয়

শিগগিরই থার্ড টার্মিনাল চালু করা হবে: বেবিচক চেয়ারম্যান

স্টাফ রিপোর্টার

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল হাসান মাহমুদ সিদ্দিক বলেছেন, এই মুহূর্তে হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল চালু করাই বড় চ্যালেঞ্জ। তিনি বলেন, আমি এখানে যোগদান করার পরপরই সব পক্ষের সঙ্গে এ নিয়ে অনেক বৈঠক করেছি। সবারই স্বার্থ রক্ষা করে টার্মিনালটি চালু করাই আমার প্রধান লক্ষ্য। দ্রুততার সঙ্গে যেন টার্মিনাল চালু করা যায়, সেই লক্ষেই আমরা কাজ করে যাচ্ছি।

বৃহস্পতিবার বেবিচক সদরদফতরের কনফারেন্স রুম সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। বেবিচক চেয়ারম্যান হিসেবে এটি তার সাংবাদিকদের সঙ্গে প্রথম মতবিনিময়। এ সময় তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

বেবিচক চেয়ারম্যান বলেন, থার্ড টার্মিনালের দিকে এখন সবার দৃষ্টি। এ কারণে আমার প্রথম বড় চ্যালেঞ্জ হচ্ছে—দ্রততার সঙ্গে এটি চালু করা।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে বেবিচক চেয়ারম্যান বলেন, আমরা ফ্লাইজোনের আশেপাশে ঝুঁকিপূর্ণ হিসেবে ৩০০ ভবন চিহ্নিত করেছি। এগুলোর বিষয় রাজউককে ইতোমধ্যে চিঠিও দেওয়া হয়েছে। আশা করবো, তারা ব্যবস্থা নেবে।

তিনি আরো বলেন, বেবিচকে যে দুর্নীতি হয় না, এটি আমি বলবো না। এটি অস্বীকার করার উপায়ও নেই। কিন্তু এগুলো রোধে কার্যকর ব্যবস্থা থাকবে। আমার চোখের সামনে দিয়ে কোনও ধরনের দুর্নীতি বা কেউ দুর্নীতি করে পার পাবে না। আমরা সৎ থেকে সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করবো।

চেয়ারম্যান আরো বলেন, কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দ্রুত চালু হবে। অবকাঠামোগত কাজ এখনও কিছু বাকি আছে। এগুলো চলমান রয়েছে।

তিনি বলেন,বর্তমানে মিডিয়ার গুরুত্ব অনেক বেশি। আমরা একে-অপরের হয়ে দেশের স্বার্থ রক্ষা করে কাজ করতে চাই। এজন্য আপনারা আমাকে সহযোগিতা করবেন, এটাই প্রত্যাশা করি। মতবিনিময় সভায় বেবিচকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অর্থ নয়ছয়ের সুযোগ কম, আগ্রহ নেই কর্মকর্তাদের

স্বাভাবিক ছন্দে আদ্-দ্বীন, বাড়ছে রোগীর চাপ

অর্থ নয়ছয়ের সুযোগ কম আগ্রহ নেই কর্মকর্তাদের

বিকল্প জ্বালানিতেই মুক্তি দেখছে সরকার ও বেসরকারি খাত

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে আবারো হাসিনা প্রসঙ্গ

আগামীর রাজনীতিতে জ্ঞানের বিকাশ জরুরি: আইনমন্ত্রী

‘শুধু মাধবীর জন্য’ গ্রন্থে বাংলাদেশ ও গণতন্ত্র রক্ষার আকুতি: চিফ হুইপ

শিক্ষা মন্ত্রণালয়কে ইবাদতের মন্ত্রণালয় মনে করি: শিক্ষামন্ত্রী

১৯৭৭ সালের জে-৬ থেকে মাল্টিরোল যুদ্ধবিমান জে-১০সিই, সুবিধা-অসুবিধা কী?

বিএনপির ইতিহাস ও বাংলাদেশের ইতিহাস প্রায় অভিন্ন: স্থানীয় সরকারমন্ত্রী