হোম > জাতীয়

সেনাবাহিনী প্রধানের বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি পরিদর্শন

স্টাফ রিপোর্টার

সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি (বিএমটিএফ) লিমিটেড এর চেয়ারম্যান জেনারেল ওয়াকার-উজ-জামান মঙ্গলবার গাজীপুরস্থ বিএমটিএফ লিমিটেড পরিদর্শন করেন। তিনি বিএমটিএফ লিমিটেড এর বোর্ড অফ ডিরেক্টরস সভায় যোগ দেন।

সভা শেষে সেনাবাহিনী প্রধান বিএমটিএফ লিমিটেড এর বিভিন্ন কারখানা পরিদর্শন করেন। পরিদর্শনের সময় বিএমটিএফ লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক মেজর জেনারেল মো. নাহিদ আসগর সেনাবাহিনী প্রধান'কে উৎপাদন ক্ষেত্রে বিএমটিএফের সর্বশেষ অগ্রগতি, জাতীয় শিল্প প্রবৃদ্ধিতে এর অবদান এবং বাংলাদেশের প্রতিরক্ষা খাতে এর ভূমিকা সম্পর্কে অবহিত করেন।

এসময় তিনি বিভিন্ন উৎপাদন ইউনিট পরিদর্শনের সময় শিল্পপণ্য ও প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনে স্বনির্ভরতার জন্য অত্যাধুনিক যন্ত্রপাতি এবং উদ্ভাবনী উৎপাদন প্রক্রিয়ার উপর জোর দেন। স্থানীয় উৎপাদন ক্ষমতা বৃদ্ধি, উচ্চমান বজায় রাখা এবং বাংলাদেশের অর্থনৈতিক ও প্রযুক্তিগত অগ্রগতিতে অবদান রাখার ক্ষেত্রে বিএমটিএফ লিমিটেডের অব্যাহত প্রচেষ্টার প্রশংসা করেন।

পাশাপাশি তিনি টেকসই উন্নয়ন নিশ্চিত করার জন্য সামরিক ও শিল্প খাতের মধ্যে সহযোগিতা জোরদার করার উপর গুরুত্বারোপ করেন।

বিএমটিএফ লিমিটেড পরিচালিত আর্মি ফার্মা লিমিটেড দেশের প্রান্তিক জনগোষ্ঠির জন্য অত্যন্ত সাশ্রয়ী দামে, গুনগত মানসম্পন্ন ঔষধ ও প্রসাধনী সামগ্রী উৎপাদন করে আসছে।

এসময় সেনাবাহিনীর কোয়ার্টার মাষ্টার জেনারেল ও বিএমটিএফ লিমিটেড এর ভাইস চেয়ারম্যান লেফটেন্যান্ট জেনারেল মোঃ ফয়জুর রহমানসহ সহ ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

ভোলা নর্থ-৩ কূপে পরীক্ষামূলক গ্যাস উত্তোলন শুরু

এমপি নুসরাতের বাড়িতে আগুনের তদন্ত প্রতিবেদন কবে, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

মুফতি আমির হামজাকে ঘিরে সংসদে উত্তেজনা, সদস্যদের যে বার্তা দিলেন স্পিকার

নতুন প্রজন্মকে রাজনীতি ও রাষ্ট্র পরিচালনায় আগ্রহী হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

বাড়িতে আগুনের ঘটনায় আমি দুইবার আহত হয়েছি: সংসদে এমপি নুসরাত

হাতকড়া ছাড়া জিয়াউলের আদালতে হাজিরা, সংসদে যা বললেন ইলিয়াস আলীর স্ত্রী

গোপালগঞ্জে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে নতুন ডিসি-এসপি

নিবন্ধন বিভাগের উন্নয়নে ৬ দফা দাবি পেশ বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশনের

মামুনুল হক ইস্যু: ওলিপুরীর খোলা চিঠির জবাব দিলেন পীর সাহেব দেওনাসহ তিন শীর্ষ আলেম

দেশে ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু