হোম > জাতীয়

ধানের শীষের বিজয় হলে ঢাকাতে ৪০টি খেলার মাঠ হবে

তারেক রহমান

স্টাফ রিপোর্টার

আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষের বিজয় হলে ঢাকা শহরে অন্তত ৪০টি খেলার মাঠ নির্মাণ করা হবে বলে ঘোষণা দিয়েছেন বিএনপির চেয়ারম্যান ও ঢাকা-১৭ আসনের প্রার্থী তারেক রহমান। রোববার রাজধানীর মিরপুরের ইসিবি চত্বরে আয়োজিত এক নির্বাচনি পথসভায় তিনি এ ঘোষণা দেন।

তারেক রহমান বলেন, যেহেতু এটি একটি নির্বাচনি পথসভা, তাই মানুষের চলাচলে ভোগান্তি এড়াতে তিনি বক্তব্য সংক্ষিপ্ত রাখবেন। তিনি বলেন, তিনি এই এলাকারই সন্তান। শৈশব, কৈশোর ও পারিবারিক জীবনের বড় একটি সময় এই এলাকাতেই কেটেছে। তার সন্তানদের জন্মও এই এলাকায় হয়েছে, এমনকি তাঁর ও তাঁর ভাইয়ের বিয়েও এখানেই সম্পন্ন হয়েছে।

তিনি বলেন, ইনশাল্লাহ আপনাদের দোয়া ও আল্লাহর রহমতে যদি ১২ তারিখে বিএনপি সরকার গঠন করতে পারে, তাহলে শুধু ঢাকা-১৭ আসনে নয়, বরং সমগ্র ঢাকা শহরে অন্তত ৪০টি খেলার মাঠ নির্মাণ করা হবে। এতে আমাদের সন্তানেরা খোলা মাঠে খেলাধুলার সুযোগ পাবে এবং মুরুব্বি, মা-বোনেরা প্রয়োজন অনুযায়ী সময় মাঠে হাঁটাচলা করতে পারবেন।

এলাকার আরেকটি গুরুত্বপূর্ণ দাবি তুলে ধরে তারেক রহমান বলেন, যে সড়কটি রয়েছে, তা দীর্ঘদিন ধরেই প্রশস্তকরণের দাবি রয়েছে। বিএনপি সরকার গঠন করলে মানুষের বসবাস ও নির্বিঘ্ন চলাচলের স্বার্থে ওই সড়কের প্রসার ঘটানো হবে বলেও তিনি আশ্বাস দেন।

পথসভার শেষ পর্যায়ে তিনি এলাকাবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, আপনাদের বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন—সবার কাছে বিনীতভাবে অনুরোধ জানাবেন ১২ তারিখে ধানের শীষের পক্ষে ভোট দেওয়ার জন্য। আমি এই এলাকার সন্তান, আপনাদেরই সন্তান। ছোটবেলা থেকে এই এলাকায় বড় হয়েছি। তাই এই এলাকার মানুষের সেবা করার সুযোগ আমাকে দিন।

শেষে তিনি দেশবাসী ও এলাকাবাসীর কাছে দোয়া কামনা করে বলেন, ইনশাল্লাহ সুযোগ পেলে তিনি শুধু এই এলাকা নয়, সমগ্র বাংলাদেশ ও দেশের মানুষের জন্য কাজ করবেন।

আ. লীগের বিচার ও হাসিনাকে ফিরিয়ে এনে বিচার কার্যকরের দাবি সংসদে

শৃঙ্খলা রক্ষায় ন্যায্যতা প্রতিষ্ঠার প্রতিশ্রুতি ইউজিসি চেয়ারম্যানের

বন্যায় ক্ষতিগ্রস্তরা পুনর্বাসন সহায়তা থেকে বঞ্চিত হবে না: জ্বালানি প্রতিমন্ত্রী

চট্টগ্রাম বোর্ড ছাড়া দেশের সকল কেন্দ্র পরীক্ষার উপযোগী: মাহদী আমিন

দিল্লিতে বসে হুঙ্কার দিয়ে লাভ নেই, সীমানায় ঢুকলেই গ্রেপ্তার

বন্যাদুর্গত মানুষের সহায়তায় বিমানবাহিনী মহিলা কল্যাণ সমিতি

প্রধানমন্ত্রীর উদ্যোগে ভিভিআইপি গ্যালারি থেকে সংসদ দেখলেন স্বর্ণজয়ীরা

কবে খুলছে জুলাই স্মৃতি জাদুঘর, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

জ্ঞান-বিজ্ঞানে পিছিয়ে পড়াই মুসলিম বিশ্বের বড় চ্যালেঞ্জ: মাহমুদুর রহমান

ওআইসি সংস্কার ছাড়া মুসলিম বিশ্ব ঐক্যবদ্ধ হতে পারবে না