হোম > জাতীয়

বাতিল হওয়া এনআইডি সংশোধনে আবেদনের সময় বাড়লো

আতিকুর রহমান নগরী

জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালকের ক্যাটাগরিতে যাদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধন আবেদন বাতিল হয়েছে, তারা ফের ৩১ অক্টোবর পর্যন্ত আবেদনের সুযোগ পাবেন।

এনআইডি সহকারী পরিচালক (বৈধ ও সঠিকতা যাচাই) মুহা. সরওয়ার হোসেন ইতিমধ্যে এ সংক্রান্ত নির্দেশনা মাঠ কর্মকর্তাদের পাঠিয়েছেন।

এতে উল্লেখ করা হয়েছে, গত ২৯ ডিসেম্বর থেকে ৩০ জুন পর্যন্ত ‘ক্র্যাশ প্রোগ্রাম’ পরিচালনা করা হয়। অন্যদিকে ‘ঘ’ ক্যাটাগরির জাতীয় পরিচয়পত্র সংশোধনের আবেদন নিষ্পত্তির জন্য কেন্দ্রীয়ভাবে এনআইডি উইং হতেও বিগত ২১ জুলাই থেকে ৩১ অক্টোবর ক্রাশ প্রোগ্রাম চলমান। এর আওতায় (১) প্রয়োজনীয় দলিলাদি (ডকুমেন্টস) চাওয়ার পর নির্ধারিত সময়ের মধ্যে সরবরাহ করতে না পারা; (২) যথাযথভাবে আবেদন দাখিল না করা/অসম্পূর্ণ আবেদন; (৩) চাহিত সংশোধন দাখিলকৃত দলিলাদির সাথে অসঙ্গতিপূর্ণ হওয়া; (৪) সাক্ষাৎকারে ডাকার পর যথাসময়ে উপস্থিত না হওয়া/অনুপস্থিত থাকা, (৫) সংশ্লিষ্ট এনআইডিধারী ব্যক্তির আবেদনের পরিপ্রেক্ষিতে বাতিল করা, ইত্যাদি কারণে যাদের এনআইডি সংশোধন আবেদন বাতিল হয়েছে, তাদের ক্ষেত্রে সঠিক সিদ্ধান্ত প্রতিফলিত হয়নি।

এই অবস্থায় সংশ্লিষ্ট এনআইডিধারী ব্যক্তি পুনরায় আবেদন করলে, সেটি পরবর্তী উচ্চতার ধাপ হিসেবে ক্যাটাগরিভুক্ত না করে পূর্বের ক্যাটাগরিতে (যে ক্যাটাগরি হতে বাতিল করা হয়েছে) নির্ধারণ করে ৩১ অক্টোবর পর্যন্ত কার্যক্রম সম্পন্ন করতে হবে।

গত ছয় মাসে ক্র্যাশ প্রোগ্রামে ৯ লাখের মতো এনআইডি সংশোধন সংক্রান্ত আবেদন নিষ্পত্তি করেছে নির্বাচন কমিশন।

‘কনটেন্ট ক্রিয়েটর’ পরিচয়ে অনুমতি ছাড়া ভিডিও প্রচার করলে দ্রুত বিচার

রোহিঙ্গাদের প্রত্যাবাসনে চীনের সহায়তা চাইলেন মির্জা ফখরুল

চট্টগ্রাম সিটি কলেজে হামলার প্রসঙ্গ সংসদে, তদন্ত শেষে ৩০০ বিধিতে বিবৃতির ইঙ্গিত স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশি জাহাজকে হরমুজ প্রণালি পার হতে দিচ্ছে না কেন ইরান

যশোরে কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জোর দাবি এমপি ফরিদের

তাপপ্রবাহের তীব্রতা বাড়া নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অধিদপ্তর

বিএনপি এমপির বক্তব্য এক্সপাঞ্জ

আরো ১৬৯৮ কোটি টাকার জ্বালানি তেল কিনছে সরকার

মনসুর আলী মেডিকেলের নতুন নাম সিরাজগঞ্জ মেডিকেল কলেজ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন সংরক্ষিত নারী এমপিরা