হোম > জাতীয়

সাবেক প্রতিমন্ত্রী দীপংকর গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী ও ও সাবেক এমপি দীপংকর তালুকদারকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ-ডিবি। সোমবার সন্ধ্যায় তাকে রাজধানীর ধানমন্ডির সোবহানবাগ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনের ঘটনায় হত্যাসহ একাধিক মামলা রয়েছে। ৫ আগস্টের পর আত্মগোপনে ছিলেন তিনি।

বিষয়টি নিশ্চিত করে ঢাকা মহানগর পুলিশ-ডিএমপির ডিসি (গণমাধ্যম ও জনসংযোগ) মুহাম্মদ তালেবুর রহমান জানান, রাজধানীর একাধিক থানায় তার নামে মামলা রয়েছে। মঙ্গলবার তাকে আদালতে হাজির করা হবে।

জানা গেছে, দীপংকর তালুকদার ১৯৯১ সালে পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে রাঙ্গামাটি আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নে প্রথমবারের মত সংসদ সদস্য নির্বাচিত হন। ২০২৪ সালে দ্বাদশ ডামি জাতীয় সংসদ নির্বাচনে এমপি হয়েছিলেন তিনি। নবম জাতীয় সংসদে আওয়ামী লীগ সরকার গঠন করার পর তিনি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পান।

গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। ওই দিন দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। ড. ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠনের পর পতিত সরকারের একাধিক মন্ত্রী-প্রতিমন্ত্রী ও এমপি গ্রেপ্তার হয়েছেন।

রেলের টিকিটে ২৫ শতাংশ ডিসকাউন্ট, কারা পাবেন জানালেন রেলমন্ত্রী

পুলিশের শীর্ষ পর্যায়ে রদবদল

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে নতুন তথ্য দিলেন ইসি আনোয়ারুল

দ্রুত একটি বাস্তবসম্মত প্রকল্প প্রস্তাবনা তৈরির করুন: ফকির মাহবুব আনাম

১৮ মার্চের ছুটি নিয়ে যা জানা গেল

৪ মন্ত্রণালয়-বিভাগে চুক্তিতে নতুন সচিব

ইউএস-বাংলা এয়ারলাইন্সের পাইলট ও ক্রু উদ্ধারে সর্বোচ্চ পেশাদারিত্ব

সরকার ফ্যাসিবাদের পথে হাঁটলে ছাত্র-জনতা জুলাইয়ের পথে হাঁটবে

কাতার-দুবাইসহ বিমানের ছয় রুটের সব ফ্লাইট ৫ মার্চ পর্যন্ত বাতিল

সাবেক উপদেষ্টা আদিলুরকে বিমানবন্দরে হয়রানি প্রসঙ্গে অধিকারের বিবৃতি