হোম > জাতীয়

পুলিশ সুপার পদমর্যাদার ৭৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি

স্টাফ রিপোর্টার

পুলিশে একযোগে ৭৫ ঊর্ধ্বতন কর্মকর্তাকে রদবদল করা হয়েছে। পুলিশ সুপার পদমর্যাদার ৫০ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। এ তালিকায় আরো আছে অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার ২৪ কর্মকর্তা।

সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব মো. মাহবুবুর রহমানের সই করা পৃথক তিনটি প্রজ্ঞাপনে এ বদলি করা হয়। এক প্রজ্ঞাপনে ১৯, অপর প্রজ্ঞাপনে ৩১ পুলিশ সুপার এবং পৃথক আরেক প্রজ্ঞাপনে ২৪ অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তাকে বিভিন্ন ইউনিটে বদলি করা হয়েছে।

বদলি হওয়া কর্মকর্তাদের ডিএমপি, পুলিশ হেডকোয়ার্টার, সিআইডি, এসবি, র‍্যাব, সিএমপি, পিবিআই, এপিবিএন, আরএমপি এবং বিএমপিসহ বিভিন্ন ইউনিটে বদলি করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

প্রধানমন্ত্রীর তুরস্ক সফর বাংলাদেশকে নতুন উচ্চতায় নিয়ে গেছে

তিন দাবিতে ১-১২তম নিবন্ধনধারীদের রাজধানীতে অবস্থান কর্মসূচি

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত

মাঠ প্রশাসনে গতি ফেরাতে ইউএনও সম্মেলনের প্রস্তুতি

কক্সবাজার থেকে চলতি মাসেই আন্তর্জাতিক ফ্লাইট চালু

ভারত-বাংলাদেশ প্রত্যর্পণ চুক্তিতে কী আছে, কোন শর্তে হাসিনাকে ফেরানো যাবে

মতপ্রকাশের অবাধ স্বাধীনতা নিশ্চিত করতে হবে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে আ.লীগের ৪৬ নেতাকর্মী গ্রেপ্তার

জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলায় সহজ শর্তে দ্রুত অর্থায়নের তাগিদ