হোম > জাতীয়

২০ বছরের বেশি বন্দীদের মুক্তির দাবিতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার

কারাবিধির ৫৬৯ ধারায় ২০ বছরের বেশি সাজা খাটা বন্দিদের মুক্তির দাবিতে মানববন্ধন করেছেন তাদের পরিবারের সদস্যরা। স্বৈরাচারের আমলে প্রহসনমূলক বিচারের মাধ্যমে অনেক নিরপরাধ ব্যক্তিদের দীর্ঘমেয়াদি সাজা দেয়া হয়েছে।

শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে সাজাখাটা বন্দীদের পরিবারের পক্ষ থেকে মানববন্ধন করেন।

বক্তারা বলেন, কারাবিধির ৫৬৯ ধারায় ২০বছরের অধিক সাজাখাটা বন্দিদের মুক্তি দিতে হবে। পতিত স্বৈরাচারের আমলে প্রহসনমূলক বিচারের মাধ্যমে অনেক নিরপরাধ ব্যক্তিকে দীর্ঘমেয়াদি সাজা প্রদান করা হয়েছে এবং বন্দিরাও ২০বছরের অধিক সময় যাবত তারা সাজা খেটেছেন। স্বৈরাচার মুক্ত এই নতুন স্বাধীন দেশে সরকারের উচিত এই বন্দিদের বিশেষ বিবেচনায় মুক্তির ব্যবস্থা করা এবং নতুন স্বাধীন দেশে স্বাধীনতার প্রতিফলন ঘটানো।

বৈষম্যহীন কারামুক্তি আন্দোলনের সভাপতি মাওলানা মীর ইদরীসের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য প্রদান করেন কারামুক্তি আন্দোলনের সেক্রেটারি মোঃ শফিকুল ইসলাম।

অর্থ নয়ছয়ের সুযোগ কম আগ্রহ নেই কর্মকর্তাদের

বিকল্প জ্বালানিতেই মুক্তি দেখছে সরকার ও বেসরকারি খাত

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে আবারো হাসিনা প্রসঙ্গ

আগামীর রাজনীতিতে জ্ঞানের বিকাশ জরুরি: আইনমন্ত্রী

‘শুধু মাধবীর জন্য’ গ্রন্থে বাংলাদেশ ও গণতন্ত্র রক্ষার আকুতি: চিফ হুইপ

শিক্ষা মন্ত্রণালয়কে ইবাদতের মন্ত্রণালয় মনে করি: শিক্ষামন্ত্রী

১৯৭৭ সালের জে-৬ থেকে মাল্টিরোল যুদ্ধবিমান জে-১০সিই, সুবিধা-অসুবিধা কী?

বিএনপির ইতিহাস ও বাংলাদেশের ইতিহাস প্রায় অভিন্ন: স্থানীয় সরকারমন্ত্রী

মরার পরে যে লোক বেশি জ্বালিয়েছেন তার নাম শেখ মুজিব: শাহরিয়ার কবির

সংখ্যালঘু নয়, নাগরিক পরিচয়েই সবাই সমান: স্বরাষ্ট্রমন্ত্রী