হোম > জাতীয়

আপিল শুনানিতে কোনো পক্ষপাত করিনি: সিইসি

স্টাফ রিপোর্টার

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন বলেছেন, রিটার্নিং কর্মকর্তাদের দেওয়ার সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিল শুনানিতে কোনো পক্ষপাত করিনি। এছাড়া স্বতন্ত্র প্রার্থীদের আমরা ১ শতাংশ ভোটারের সমর্থনের বিষয়টিও ছেড়ে দিয়েছি। আমরা চাই যে সবাই অংশগ্রহণে একটা সুন্দর নির্বাচন হোক।

রোববার (১৮ জানুয়ারি) নির্বাচন ভবনে টানা নয়দিনের শুনানি শেষে তিনি এসব কথা বলেন।

সিইসি বলেন, আপনারা হয়তো আমাদের সমালোচনা করতে পারে অনেকেই। স্বতন্ত্র প্রার্থীদের এক শতাংশ ভোটারের সমর্থনসূচক স্বাক্ষরের বিষয়টা আমরা কিভাবে ছেড়ে দিয়েছি, আপনারা দেখেছেন। বিকজ উই ওয়ান্ট দি ইলেকশন টু বি পার্টিসিপেটেড। আমরা চাই যে সবাই অংশগ্রহণে একটা সুন্দর নির্বাচন হোক। আপনারা সহযোগিতা না করলে কিন্তু হবে না।

তিনি বলেন, আই ক্যান এশিউর আমার তরফ থেকে এবং আমার টিমের তরফ থেকে কোনো পক্ষপাতিত্ব করে কোনো জাজমেন্ট আমরা দেইনি।

তিনি বলেন, আপনারা কোয়ারি করেছেন কোয়ারি জবাব দিয়েছেন, আই এম এমেজ টু সি এট দিস। এটা আমাদের আলেম ওলামারা বাহাস বলে। আপনাদেরকে আমি আন্তরিক মোবারকবাদ জানাই ইসির পক্ষ থেকে। আমি আশা করবো ভবিষ্যতেও আপনাদের কাছ থেকে এ ধরনের সহযোগিতা পাবো।

এ সময় নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, আমরা ঋণ খেলাপী যাদেরকে ছাড় দিয়েছি, মনে কষ্ট নিয়ে নিয়েছি। শুধু আইন তাদেরকে পারমিট করেছে বিধায়।

দেশের গণতান্ত্রিক যাত্রা কিছু মহলের পছন্দ নয়, তারা আবার ষড়যন্ত্র করছে

জনগণের সঙ্গে বিরোধীদলের কোনো সম্পর্ক নেই: ডিএসসিসি প্রশাসক

দেশে হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু

খেটে খাওয়া মানুষ ভালো থাকলে, ভালো থাকবে বাংলাদেশ

শ্রমিকদের প্রয়োজন ও মর্যাদাকে অবজ্ঞা করে সমাজ টেকসই হতে পারে না

তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীরা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে: টুকু

নয়াপল্টনে শ্রমিক সমাবেশে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

অসুস্থ হজযাত্রীর খোঁজ নিতে রাতে কুর্মিটোলা হাসপাতালে ধর্মমন্ত্রী কায়কোবাদ

মিরপুরে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শনে শিক্ষামন্ত্রী

ঢাকায় প্রিন্টিং বাইন্ডিং শ্রমিক ইউনিয়নের মে দিবস পালন