হোম > জাতীয়

কোনো নির্বাচনেই থাকবে না ইভিএম: ইসি

স্টাফ রিপোর্টার

নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, আগামী কোনো নির্বাচনেই ইভিএম ব্যবহার করা হবে না। কারণ, রাজনৈতিক ঐক্যমত ও সংস্কার কমিশনের সুপারিশ, কারোর মত ইভিএমের পক্ষে নেই।

বৃহস্পতিবার নির্বাচন ভবনে কমিশন সভা শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন।

নির্বাচন কমিশনার বলেন, আমরা শুরুতেই সিদ্ধান্ত নিয়েছিলাম। জাতীয় নির্বাচনে ইভিএমের ব্যবহার হবে না। আজকে আমরা চূড়ান্তভাবে সিদ্ধান্ত নিয়েছি যে কোনো স্থানীয় নির্বাচনেও এটি ব্যবহৃত হবে না। অর্থাৎ সামনের কোনো নির্বাচনেই এই ইভিএম ব্যবহার হবে না।

তিনি আরও বলেন, বাংলাদেশে যেসব ইলেকট্রনিক ভোটিং মেশিন বা ইভিএম আছে, সেগুলো নিয়ে এখন কী করা হবে, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য একটি কমিটি গঠন করা হবে।

প্রবাসী বাংলাদেশিরা এবার পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারবেন বলেও জানান তিনি।

পীরগাছায় ভেজাল সারের কারখানার সন্ধান, মালামাল জব্দ

রাজধানীর বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন করবে চীন, ২৫ টাকা দরে কিনবে সরকার

গ্যাসের ঘাটতিতে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত, বাড়ছে লোডশেডিং

ইস্টার্ন রিফাইনারিতে ১০০ কোটি ডলার বিনিয়োগ করবে আইডিবি

চট্টগ্রামের ভাটিয়ারীতে আরেকটি সমরাস্ত্র কারখানা স্থাপনের উদ্যোগ

নভেম্বরে তুরস্ক সফরে যাবেন প্রধানমন্ত্রী

আমার দেশ-এ সংবাদ প্রকাশের পর দিনই পদ্মা ব্যারাজ প্রকল্পে পিডি নিয়োগ

অটোরিকশার জন্য আলাদা লেন-চার্জিং স্টেশনসহ ৬ দাবি

কর্পোরেটের চাপে বাড়ছে মাংসের দাম: ক্ষুদ্র ব্যবসায়ীরা

ভ্যাপসা গরমে জনজীবন বিপর্যস্ত, রোববার থেকে বাড়তে পারে বৃষ্টি