হোম > জাতীয়

জুলাই সনদের পক্ষে ‘হ্যাঁ’ ভোটের আহ্বান মুক্তিযোদ্ধা সংসদের

স্টাফ রিপোর্টার

‘জুলাই সনদ’-এর পক্ষে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল।

মঙ্গলবার (২০ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই আহ্বান জানান মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা নঈম জাহাঙ্গীর।

সংবাদ সম্মেলনে নঈম জাহাঙ্গীর বলেন, ২০২৪ সালের জুলাইয়ে ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশে নতুন অভিযাত্রা শুরু হয়েছে। এই অভ্যুত্থান প্রমাণ করেছে, ইতিহাস সৃষ্টিতে মানুষই প্রধান চালিকাশক্তি। দীর্ঘদিন দেশের জনগণ এই সৃষ্টির স্বীকৃতি পায়নি। এবারের গণ-অভ্যুত্থান অতীতের সব বাধা অতিক্রম করে বাংলাদেশ রাষ্ট্রে জনগণের মালিকানা নিশ্চিত করবে।

তিনি বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি গণভোট এবং ১৩তম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই গণভোট ও নির্বাচনে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে দেশবাসীকে দায়িত্বশীল ও সচেতন ভূমিকা রাখতে হবে।

জুলাই সনদের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, জুলাই সনদ ২০২৫ জাতির ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এই সনদ অধিকার, ন্যায়বিচার, গণতন্ত্র এবং ভবিষ্যৎ প্রজন্মের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি ফ্যাসিবাদ পুনরুত্থান রোধের লক্ষ্যে প্রণীত।

জুলাই সনদের মূল আকাঙ্ক্ষা হলো– দেশের সার্বভৌমত্ব রক্ষা, জনগণের কল্যাণ নিশ্চিত করা এবং একটি সমৃদ্ধ ও স্থিতিশীল রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলা। জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে মুক্তিযুদ্ধের লক্ষ্য অর্জন আরও সহজ হবে। এ জন্য আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ ভোট প্রদান অত্যন্ত জরুরি।

তিনি বলেন, ‘এই গণতান্ত্রিক আয়োজন হোক জনগণের মিলনমেলা, যেখানে সবাই আনন্দ, সৌহার্দ্য ও দায়িত্ববোধের মাধ্যমে নিজ নিজ ভোটাধিকার প্রয়োগ করবেন। নির্বাচনকে উৎসবমুখর করে জনগণের পছন্দের প্রার্থীকে ভোট দিতে উৎসাহিত করবেন। দল-মত নির্বিশেষে সবাই যেন জুলাই সনদের পক্ষে অবস্থান নিয়ে নাগরিক দায়িত্ব পালন করেন এবং একটি সুন্দর, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে ভূমিকা রাখেন।’

গাজীপুর-সাভার-আশুলিয়াতে ৭০টির বেশি কারখানা বন্ধ ঘোষণা

গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

প্রধানমন্ত্রীর তুরস্ক সফর বাংলাদেশকে নতুন উচ্চতায় নিয়ে গেছে

তিন দাবিতে ১-১২তম নিবন্ধনধারীদের রাজধানীতে অবস্থান কর্মসূচি

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত

মাঠ প্রশাসনে গতি ফেরাতে ইউএনও সম্মেলনের প্রস্তুতি

কক্সবাজার থেকে চলতি মাসেই আন্তর্জাতিক ফ্লাইট চালু

ভারত-বাংলাদেশ প্রত্যর্পণ চুক্তিতে কী আছে, কোন শর্তে হাসিনাকে ফেরানো যাবে

মতপ্রকাশের অবাধ স্বাধীনতা নিশ্চিত করতে হবে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে আ.লীগের ৪৬ নেতাকর্মী গ্রেপ্তার