হোম > জাতীয়

রাজধানীতে গাড়ির নিচে ঝাপ দেয়ার চেষ্টা, শিশুসহ মাকে বাঁচালেন আনসার সদস্যরা

স্টাফ রিপোর্টার

রাজধানীর হাতিরঝিলে এক নারী ও তার ১১ মাস বয়সী শিশু সন্তানকে চলন্ত গাড়ির সামনে ঝাঁপ দেওয়া থেকে রক্ষা করেছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর টহলরত সদস্যরা। বুধবার বিকেলে রাজউক প্রকল্প এলাকায় এই ঘটনা ঘটে ।

বৃহস্পতিবার (২৩ জুলাই) আনসার বাহিনীর উপ পরিচালক মো. আশিকউজ্জামান জানান, আনসার সদস্য জাহিদুল ও রেদওয়ান টহলকালে দেখতে পান, এক নারী শিশুকে কোলে নিয়ে চলন্ত গাড়ির সামনে ঝাঁপ দেওয়ার চেষ্টা করছেন । তারা তাৎক্ষণিক ছুটে গিয়ে নারীটিকে বাধা দেন। কিন্তু তিনি বারবার চিৎকার করে জানান, তিনি বাঁচতে চান না এবং রাস্তা থেকে সরে যেতে অস্বীকৃতি জানান । একপর্যায়ে সেখানে টহলরত র‍্যাব-৩ সদস্যরা এসে পৌঁছান এবং তাদের সহায়তায় নারীকে শান্ত করে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয় । পরে হাতিরঝিল থানার ডিউটি অফিসারের উপস্থিতিতে আনসার সদস্যরা তার কাছ থেকে পরিবারের মোবাইল নম্বর সংগ্রহ করে যোগাযোগ করেন।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন তার স্বামী শরিফুল ইসলাম। তিনি জানান, ৩০ বছর বয়সী ফারজানা হরমোনজনিত জটিলতায় ভুগছেন এবং কিছুটা মানসিক ভারসাম্যহীন। চিকিৎসার জন্য নারায়ণগঞ্জ থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এসেছিলেন তারা। এর মধ্যে মালিবাগে আত্মীয়ের বাসা থেকে তিনি শিশুকে নিয়ে বেরিয়ে যান । আনসার সদস্যরা সুস্থ ও অক্ষত অবস্থায় মা ও শিশুকে শরিফুলের কাছে হস্তান্তর করেন । স্ত্রী ও সন্তানের জীবন বাঁচাতে দায়িত্বশীল ভূমিকার জন্য শরিফুল ইসলাম আনসার বাহিনীর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন ।

সংসদ ভবন প্রাঙ্গণ পরিচ্ছন্ন রাখা ও সংস্কারের নির্দেশ প্রধানমন্ত্রীর

পঞ্চবটি-মুক্তারপুর দোতলা সড়ক পরিদর্শনে মন্ত্রী, দিলেন মান নিশ্চিতের নির্দেশ

স্বপ্ন বাস্তবায়নে লক্ষ্য নির্ধারণ ও কঠোর পরিশ্রম জরুরি: প্রতিমন্ত্রী হাবিব

প্রশ্ন ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাত কাটাচ্ছেন প্রতিমন্ত্রী আমিনুল হক

চিংড়ি রপ্তানিতে গুণগত মান নিশ্চিত করতে হবে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্য

বিদেশে কর্মসংস্থানের জন্য চালকদের দক্ষ করে তুলতে হবে: প্রবাসীকল্যাণমন্ত্রী

জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে সতর্কতামূলক লেবেল চালুর দাবি

প্রতিবন্ধী ব্যক্তিরাই সমাজে সবচেয়ে বেশি অবহেলিত: জামায়াত এমপি

মক্কা-মদিনার সুরক্ষা ও পবিত্রতা রক্ষা করা আমাদের ঈমানি দায়িত্ব