হোম > জাতীয়

২০১৮ সালের নির্বাচনের কলঙ্ক ঘোচাতে চায় পুলিশ: ডিএমপি কমিশনার

স্টাফ রিপোর্টার

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেন, ২০১৮ সালের কলঙ্কজনক নির্বাচনের পর পুলিশের যে বদনাম হয়েছিল, আসন্ন নির্বাচনে সেই বদনাম ঘোচানোর একটি সুযোগ তৈরি হয়েছে। সামনের নির্বাচনটি দেশে-বিদেশে সর্বজন গ্রহণযোগ্য হবে বলে মনে করেন তিনি।

শুক্রবার রাতে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে (ক্র্যাব নাইট) এ কথা বলেন ডিএমপি কমিশনার। রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে ক্র্যাবের পক্ষ থেকে ডিএমপি কমিশনার শেখ সাজ্জাত আলী এবং জনপ্রিয় সংগীত শিল্পী আসিফ আকবরকে সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়। এছাড়াও ক্র্যাব কার্যনির্বাহী কমিটির ২০২৪ সালের নেতৃবৃন্দ ও নতুন কমিটির নেতৃবৃন্দকেও সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়।

এরপর এ বছর এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ ক্র্যাব সদস্য সন্তানদেরকে সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়। সবশেষে ক্র্যাব সদস্য ও পরিবারের সদস্যদের জন্য সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন দেশবরেণ্য বিখ্যাত সংগীতশিল্পী আসিফ আকবর, জনপ্রিয় সংগীতশিল্পী জ্যোতি ও তরুণ মুন্সী।

ডিএমপি কমিশনার বলেন, ক্রাইম রিপোর্টার এবং পুলিশ একই ধরনের কাজ করে। পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে কাজ করতে হয়। ডিএমপি সব সময় ক্র্যাবের পাশে রয়েছে। আমার অবস্থান থেকে যতদূর সম্ভব আমি আপনাদের পাশে থাকবো।

তিনি বলেন, জুলাই আন্দোলনে পুলিশের অনেক সদস্য মারা গেছেন। পুলিশের বিভিন্ন স্থাপনায় ক্ষতি হয়। বড় ক্ষতি হয়েছে পুলিশের মনোবল ভেঙে গেছে। আমরা সম্মিলিত প্রচেষ্টায় পুলিশের মনোবল পুনরুদ্ধার করতে পেরেছি।

আসিফ আকবর ক্র্যাব কার্যনির্বাহী কমিটিকে ধন্যবাদ জানান। তিনি বলেন, শারীরিক অসুস্থতার পরেও ক্র্যাবের আমন্ত্রণ ফিরিয়ে দিতে পারিনি।

ক্র্যাবের সাবেক সভাপতি এবং ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) বর্তমান সভাপতি আবু সালেহ আকন সবাইকে শুভেচ্ছা জানান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনটির সভাপতি মির্জা মেহেদি তমাল, সাধারণ সম্পাদক এমএম বাদশাহ্, যুগ্ম সম্পাদক নিয়াজ আহমেদ লাবু, অর্থ সম্পাদক আমিনুল ইসলাম সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ মাহমুদ খান, দপ্তর সম্পাদক ওয়াসিম সিদ্দিকী, প্রচার ও প্রকাশনা সম্পাদক নিহাল হাসনাইন, প্রশিক্ষণ ও তথ্য প্রযুক্তি জসীম উদ্দীন, আইন ও কল্যাণ সম্পাদক মাহমুদুল হাসান, আন্তর্জাতিক সম্পাদক হাবিবুল্লাহ মিজান, কার্যনির্বাহী সদস্য ইমরান রহমান।

হলি আর্টিসান ট্র্যাজেডির এক দশক আজ

সীমান্তে বিজিবি-জনতার অভূতপূর্ব প্রতিরোধ

নতুন অর্থবছরের বাজেট পাস, আজ থেকে কার্যকর

ইতিহাস বদলে দেওয়া জুলাই বিপ্লবের সূচনার দিন আজ

প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল

জুলাইয়ে ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রোলের দাম অপরিবর্তিত থাকছে

মাদকদ্রব্য সহজলভ্য হওয়ায় মাদকসেবীর সংখ্যা বাড়ছে

ইসলামিক ফাউন্ডেশনের নতুন মহাপরিচালক মুফতি মুহিব্বুল্লাহিল বাকীর যোগদান

জনগণের ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিত করার নির্দেশ

ই-অরেঞ্জের প্রধান উপদেষ্টা মাসুকুর গ্রেপ্তার