হোম > জাতীয়

নির্বাচনি প্রস্তুতি জানতে ইসিতে মার্কিন পর্যবেক্ষক সংস্থা

স্টাফ রিপোর্টার

‎আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি জানতে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করেছেন ‎মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক নির্বাচন পর্যবেক্ষক সংস্থা আইআরআই (ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট) এর প্রতিনিধি দল।

‎‎সোমবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সিইসি এএমএম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাতের পর আইআরআই-এর ডিরেক্টর স্টিফেন সিমা সাংবাদিকদের বলেন, ‘৯০ সাল থেকে কার্যক্রম পরিচালনা করছে আইআরআই।

‎তিনি জানান, আজকের বৈঠকে আমরা নির্বাচনে কী করতে পারি তা নিয়ে মূলত আলোচনা করেছি। ইসি তাদের প্রস্তুতি সম্পর্কে জানিয়েছেন। ‎তিনি আরও জানান, প্রাক নির্বাচনি পরিস্থিতি মূল্যায়ন নিয়ে ইসির সঙ্গে আলোচনা হয়েছে। তবে আমরা সুনির্দিষ্ট কোনো বিষয়ে সুপারিশ করিনি। ‎

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা কারিগরি সহায়তা দিয়ে থাকি সেটাই অব্যাহত রাখবো। আমাদের ঢাকা সফরের উদ্দেশ্যই হচ্ছে কিভাবে দলগুলোকে সহায়তা করা যায়। এ সহায়তা অব্যাহত থাকবে।

এজন্য আমরা ইতোমধ্যে কমিশনের সঙ্গেও আলোচনা করেছি। ‎সিইসির সঙ্গে এ সাক্ষাতে সংস্থাটির ডেপুটি ডিরেক্টর ম্যাথ্যু কার্টার, সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার অমিতাভ ঘোষ উপস্থিত ছিলেন।

ভোলা নর্থ-৩ কূপে পরীক্ষামূলক গ্যাস উত্তোলন শুরু

এমপি নুসরাতের বাড়িতে আগুনের তদন্ত প্রতিবেদন কবে, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

মুফতি আমির হামজাকে ঘিরে সংসদে উত্তেজনা, সদস্যদের যে বার্তা দিলেন স্পিকার

নতুন প্রজন্মকে রাজনীতি ও রাষ্ট্র পরিচালনায় আগ্রহী হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

বাড়িতে আগুনের ঘটনায় আমি দুইবার আহত হয়েছি: সংসদে এমপি নুসরাত

হাতকড়া ছাড়া জিয়াউলের আদালতে হাজিরা, সংসদে যা বললেন ইলিয়াস আলীর স্ত্রী

গোপালগঞ্জে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে নতুন ডিসি-এসপি

নিবন্ধন বিভাগের উন্নয়নে ৬ দফা দাবি পেশ বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশনের

মামুনুল হক ইস্যু: ওলিপুরীর খোলা চিঠির জবাব দিলেন পীর সাহেব দেওনাসহ তিন শীর্ষ আলেম

দেশে ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু