হোম > জাতীয়

মালয়েশিয়া ও ইতালি থেকে ফিরে এলো ৫৬০০ ব্যালট

ইসি সানাউল্লাহ

স্টাফ রিপোর্টার

ফাইল ছবি

ইতালি ও মালয়েশিয়া এ দুটি দেশ থেকে ৫ হাজার ৬'শ পোস্টাল ব্যালট ফেরত এসেছে নির্বাচন কমিশনে (ইসি)। নিবন্ধন করা ঠিকানা ভুল বা ভুয়া হওয়ার কারণে বিপুল সংখ্যক ব্যালট ফেরত এলো। এর মধ্যে ইতালি থেকে ১৬০০ এবং মালয়েশিয়ার ৪'হাজার। এতো সংখ্যক ব্যালট ফেরত আসায় রাষ্ট্রের গচ্চা ৩৯ লাখ ২০ হাজার টাকা।

সোমবার (১৯ জানুয়ারি) পোস্টাল ব্যালটের ভোট গণনা কার্যক্রম পরিচালনার জন্য নিয়োগপ্রাপ্ত প্রিজাইডিং অফিসারদের প্রশিক্ষণ অনুষ্ঠানে নির্বাচন কমিশনার আবুল ফজল সানাউল্লাহ এসব তথ্য জানান।

সানাউল্লাহ বলেন, প্রবাসীদের সঠিক ঠিকানা না পাওয়ায় এসব ব্যালট সংশ্লিষ্ট দেশে পৌঁছানো সম্ভব হয়নি।’

পোস্টাল ব্যালটে কারচুপি বা একজনের ভোট আরেকজন দেয়ার সুযোগ নেই উল্লেখ করে সানাউল্লাহ বলেন, ফেইস ডিটেকশন প্রযুক্তির কারণে পোস্টাল ব্যালটে একজনের ভোট অন্য কেউ দেয়ার কোনো সুযোগ নেই। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে যে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে, সেগুলো দেখে বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নেই।’

তিনি আরও বলেন, পোস্টাল ব্যালটে ৩৯টি মার্কা যা ভাঁজের মধ্যে পড়েছে। প্রবাসি একটি ব্যালটের পেছনে রাষ্ট্রের ব্যয় হচ্ছে ৭০০টাকা।

পুলিশকে নিষ্ক্রিয় করতে বিতর্ক সৃষ্টির চেষ্টা চলছে: তথ্য প্রতিমন্ত্রী

জাতিসংঘ অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ডিজিটালাইজেশন নিশ্চিত করলেই দুর্নীতি নির্মূল সম্ভব: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

আইজিপির সঙ্গে রাশিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ

জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে প্রধানমন্ত্রী ও জুবাইদা রহমান

আমার দেশ-এর হেড অব অনলাইনের ভগ্নিপতির ইন্তেকাল

বিজ্ঞানীদের উদ্ভাবনের মূল্যায়ন নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদমন্ত্রী

নৌকা বাইচ গ্রামবাংলার ঐতিহ্য পুনরুজ্জীবিত করবে: মঈন খান

শতভাগ ডিজিটালাইজেশন হলে দেশ থেকে দুর্নীতি নির্মূল করা সম্ভব: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

পুলিশের শীর্ষ ৩১ কর্মকর্তার বদলি-পদায়ন