হোম > জাতীয়

শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে

প্রাথমিক উপদেষ্টা

স্টাফ রিপোর্টার

শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়ে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, শিক্ষার্থীরা যদি নৈতিক শিক্ষার মাধ্য দিয়ে বড় হয়ে ওঠে তবে সে সুনাগরিক হিসেবে গড়ে উঠবে। শিক্ষিত হয়ে যদি সুনাগরিক না হতে পারে তবে সে শিক্ষার কোন মূল্য নেই, বরং তাতে দেশের ক্ষতি হবে।

বৃহস্পতিবার রাজশাহী প্রাইমারি ট্রেনিং ইনস্টিটিউট (পিটিআই) মিলনায়তনে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে রাজশাহী জেলার বিভিন্ন স্টেকহোল্ডারদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। রাজশাহী জেলা প্রাথমিক শিক্ষা অফিস এ মতবিনিময় সভার আয়োজন করেন।

প্রাথমিক উপদেষ্টা বলেন, নৈতিকতা শিক্ষার একটি ভালো উপায় হচ্ছে- বিভিন্ন মানুষের কাহিনী ও গল্প পড়ানো। পাশাপাশি, নৈতিক জীবন- যাপনে অভ্যস্ত করে গড়ে তোলা। এক্ষেত্রে প্রতিটি শিক্ষককে শিক্ষার্থীদের কাছে নিজেকে আদর্শ হিসেবে উপস্থাপন করতে হবে। পাশাপাশি, বিদ্যালয়গুলো নৈতিকভাবে পরিচালনা করতে হবে। এ সময় তিনি যথাযথভাবে মাতৃভাষা ও গণিত শিক্ষার উপর গুরুত্বারোপ করেন।

রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামান, অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ হাবিবুর রহমান, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ কামরুল হাসান, রাজশাহী বিভাগের প্রাথমিক শিক্ষা বিভাগের উপ-পরিচালক মো. সানাউল্লাহ, অতিরিক্ত জেলা প্রশাসক টুকটুক তালুকদার বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। রাজশাহী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এ. কে. এম. আনোয়ার হোসেন অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন।

এক মাসে সব প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করবে এমন সরকার পৃথিবীর ইতিহাসে নেই

জনগুরুত্ব বিবেচনা করে প্রকল্প বাস্তবায়ন করবে সরকার: সেতুমন্ত্রী

উপনির্বাচনে প্রার্থীদের খরচের সীমা জানাল ইসি

৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা যেসব অঞ্চলে

মধ্যপ্রাচ্যে প্রবাসীদের নিরাপত্তায় কাজ করছে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ঐকমত্য কমিশনে গণভোটের রায় মানবে বলেছিল বিএনপি

আপত্তিকর ভিডিও ভাইরাল: হাতিয়ার সেই ইউএনওকে ওএসডি

ঈদে ৬ দিন মহাসড়কে যেসব যান চলাচল বন্ধ থাকবে

ইসলামী শরীয়াহ ও আবহাওয়া অধিদপ্তরের হিসাব মেনে শাওয়াল মাস ঘোষণার আহ্বান

সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ঈদের জামাত সকাল ৮টায়