হোম > জাতীয়

‘এতো শহীদদের বিনিময়ে স্বাধীনতা একটি নির্বাচনে শেষ হতে দেয়া যাবে না’

স্টাফ রিপোর্টার

জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আক্তার হোসেন বলেছেন, নির্বাচনের জন্য পাগল না হয়ে শাসন ব্যবস্থায় পরিবর্তনের জন্য আওয়াজ তুলতে হবে। এত রক্ত আর লাশের বিনিময়ে যে স্বাধীনতা অর্জন করেছি তা শুধু একটি নির্বাচনের মাধ্যমে শেষ হয়ে যাবে তা নয়।’

সোমবার জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় কার্যালয়ে শহীদ আসাদ দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

এসময় তিনি আরও বলেন, আপনারা যদি মনে করেন শুধু নির্বাচনের জন্য এই গণভুত্থান হয়েছে তাহলে সেটা ভুল হবে। আমরা স্পষ্ট করে বলতে চাই দেশ এবং দেশের শাসন ব্যবস্থা এমনভাবে সংস্কার করুন যাতে করে ভবিষ্যতে আর কোনো আসাদ, নূর হোসেন কিংবা আবু সাঈদদের জীবন দিতে না হয়।

আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন, সংগঠনের যুগ্ম আহ্বায়ক সারোয়ার হোসেন, যুগ্ম সম্পাদক ড. আতিক মুজাহিদসহ মুখপাত্র সালেহ উদ্দিন সিফাত।

এসময় তারা বলেন, আইয়ুব খানের সৈরাচারি শাসন পতনের জন্য আসাদকে শহীদ হতে হয়েছে। এরশাদের শাসন ব্যবস্থার বিরুদ্ধে কথা বলতে গিয়ে নূর হোসেনকে শহীদ হতে হয়েছে। কিন্তু আফসোস আমরা তখন যদি এই শাসন ব্যবস্থায় পরিবর্তন আনতে পারতাম তাহলে হাসিনার সৈরাচারি শাসন ব্যবস্থার বিরুদ্ধে কথা বলতে গিয়ে আবু সাঈদ, মুগ্ধদের শহীদ হতে হতো না।

এছাড়াও আরও বক্তব্য রাখেন, সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী সদস্য হাসান আলি, মশিউর রহমান, জয়নাল আবেদীন শিশির, কেন্দ্রীয় সংগঠক প্রিতম দাস, কেন্দ্রীয় সমন্বয়ক জেদনি প্রমুখ।

পূর্বাচলে ৪ থানা, ৬ তদন্তকেন্দ্র ও ২টি পুলিশ লাইনস স্থাপন করা হবে

হলি আর্টিসান ট্র্যাজেডির এক দশক আজ

সীমান্তে বিজিবি-জনতার অভূতপূর্ব প্রতিরোধ

নতুন অর্থবছরের বাজেট পাস, আজ থেকে কার্যকর

ইতিহাস বদলে দেওয়া জুলাই বিপ্লবের সূচনার দিন আজ

প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল

জুলাইয়ে ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রোলের দাম অপরিবর্তিত থাকছে

মাদকদ্রব্য সহজলভ্য হওয়ায় মাদকসেবীর সংখ্যা বাড়ছে

ইসলামিক ফাউন্ডেশনের নতুন মহাপরিচালক মুফতি মুহিব্বুল্লাহিল বাকীর যোগদান

জনগণের ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিত করার নির্দেশ