হোম > জাতীয়

‘তরুণরা পুরো বিশ্বকে বদলে দিতে পারে’

সোশ্যাল বিজনেস ইয়ুথ সামিটে প্রধান উপদেষ্টা

স্টাফ রিপোর্টার

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, তরুণরা অসীম সম্ভাবনাময় এবং তারা পুরো বিশ্বকে বদলে দিতে পারে। শনিবার ঢাকায় হোটেল ইন্টারকন্টিনেন্টালে নবম সোশ্যাল বিজনেস ইয়ুথ সামিটে এ কথা বলেন তিনি।

তরুণদের উদ্দেশে ড. মুহাম্মদ ইউনূস বলেন, আমরা কেবল কয়েক বছরের মধ্যে পুরো বিশ্বকে বদলে দিতে পারি। এই কক্ষে যারা বসে আছেন, তাদের দিয়েই এটি সম্ভব। এটি খুব সহজ একটি কাজ। সামিটে ২৫টি দেশের প্রতিনিধিরা অংশগ্রহণ করেছে।

প্রথম ধাপ দিয়ে হাজার মাইলের যাত্রা শুরু হয় মন্তব্য করে তিনি বলেন, কিন্তু আসল প্রশ্ন হলো দ্বিতীয় ধাপে কীভাবে আরও উন্নতি করা যায়।

জুলাই বিপ্লবের সময় ছাত্র-জনতার আত্মত্যাগের কথা উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, একটি ফ্যাসিবাদী শাসনকে উৎখাত করতে এক হাজারেরও বেশি তরুণ তাদের জীবন উৎসর্গ করেছে, আর আহতদের অনেকের হাত-পা হারিয়েছে, শুধুমাত্র একটি নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে-তাদের এই আত্মত্যাগ ।

জুলাই বিপ্লবের ঐতিহাসিক আন্দোলন আখ্যা দিয়ে তিনি বলেন, আজ পুরো দেশই এক ধরনের জাদুঘরে পরিণত হয়েছে এবং জাতি তরুণদের স্বপ্ন বাস্তবায়নের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।

তরুণদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশে তিনি বিশ্বের ২৫টি দেশ থেকে আগত প্রতিনিধিদের স্বাগত জানান।

পূর্বাচলে ৪ থানা, ৬ তদন্তকেন্দ্র ও ২টি পুলিশ লাইনস স্থাপন করা হবে

হলি আর্টিসান ট্র্যাজেডির এক দশক আজ

সীমান্তে বিজিবি-জনতার অভূতপূর্ব প্রতিরোধ

নতুন অর্থবছরের বাজেট পাস, আজ থেকে কার্যকর

ইতিহাস বদলে দেওয়া জুলাই বিপ্লবের সূচনার দিন আজ

প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল

জুলাইয়ে ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রোলের দাম অপরিবর্তিত থাকছে

মাদকদ্রব্য সহজলভ্য হওয়ায় মাদকসেবীর সংখ্যা বাড়ছে

ইসলামিক ফাউন্ডেশনের নতুন মহাপরিচালক মুফতি মুহিব্বুল্লাহিল বাকীর যোগদান

জনগণের ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিত করার নির্দেশ