হোম > জাতীয়

মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই বাংলাদেশির বিষয়ে নতুন তথ্য দেয়নি সৌদি আরব

আমার দেশ অনলাইন

বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। ছবি: সংগৃহীত

সৌদি আরবে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশির বিষয়ে এখনো নতুন কোনো তথ্য পায়নি বাংলাদেশ সরকার। এ বিষয়ে সৌদি সরকারের সঙ্গে আলোচনা চলছে। মামলার প্রকৃত ঘটনা জানতে রায়ের অনুলিপিও চাওয়া হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

শুক্রবার সৌদি আরবে হুথিদের হামলায় নিহত বাংলাদেশি শাহেদ আহম্মদের লাশ হস্তান্তরের সময় সাংবাদিকদের এ কথা বলেন প্রতিমন্ত্রী।

তিনি বলেন, মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশির বিষয়ে সৌদি সরকার এখনো কোনো তথ্য দেয়নি। বিস্তারিত জানতে দেশটির সরকারের সঙ্গে আলোচনা চলছে। এ ঘটনায় রায়ের অনুলিপি চাওয়া হয়েছে। সেটি পাওয়া গেলে প্রকৃত ঘটনা সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

এর আগে গত ১৫ অক্টোবর মসজিদে অনৈতিক কাজের অভিযোগে নজরুল ইসলাম আব্দুল বশির ও সুইটি আক্তারের মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে জানতে সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠায় জেদ্দার বাংলাদেশ কনস্যুলেট। চিঠিতে তাদের বিরুদ্ধে আনা অভিযোগ, মামলা এবং আদালতের রায় সম্পর্কে বিস্তারিত তথ্য চাওয়া হয়। পরে ১৮ অক্টোবর ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূতকে তলব করে একই বিষয়ে জানতে চায় বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়।

মধ্যপ্রাচ্যে নিহত ১১ বাংলাদেশির মরদেহ দেশে এসেছে

শাহেদ আহম্মদের লাশ হস্তান্তরের সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, নিহতের পরিবারকে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে অনুদান দেওয়া হয়েছে। পরিবারটির আরো যা প্রয়োজন, সরকার তা করবে।

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতে এ পর্যন্ত ১১ বাংলাদেশির লাশ দেশে এসেছে বলেও জানান তিনি।

যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে আটকে পড়া বাংলাদেশিদের ভিসার মেয়াদ বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান শামা ওবায়েদ। তিনি বলেন, যুদ্ধের কারণে অনেকে আটকা পড়েছেন। তাদের অনেকের ভিসার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। ভিসার মেয়াদ বাড়ানোর জন্য সরকার কাজ করছে।

এ ছাড়া যেসব বাংলাদেশি আর ওই দেশগুলোতে যেতে পারছেন না, তাদের দেশে কীভাবে কাজে লাগানো যায়, তা নিয়েও সরকার কাজ করছে বলে জানান প্রতিমন্ত্রী।

সৌদি আরবের কারাগারে থাকা প্রায় সাড়ে ৭ হাজার বাংলাদেশির বিষয়েও বাংলাদেশ সরকার কাজ করছে বলে জানান তিনি।

এএম

এনসিপির ১৯৫ সদস্যের পুনর্গঠিত কেন্দ্রীয় কমিটি ঘোষণা

কিশোর গ্যাংয়ের সক্রিয় গ্রুপ ৩৮৬, ঢাকায় সদস্য ১ হাজার ২১৯

নেত্রকোনার প্রকল্পে যুক্ত হলো শেরপুরও, ব্যয় বাড়ছে ১২০০ কোটি টাকা

স্তন ক্যানসার সচেতনতায় গোলাপি শোভাযাত্রার বাস যাচ্ছে বরিশালে

সৌদি আরবে হামলায় লাগেজ হারানো যাত্রীদের জন্য দূতাবাসের নির্দেশনা

বাংলাদেশে সাড়ে ৭৭ হাজার কোটি টাকা বিনিয়োগ করবে জাপান

হিমছড়িতে সাগরে ডুবে ৫ পর্যটকেরই মৃত্যু, ২৭ ঘণ্টা পর সর্বশেষ লাশ উদ্ধার

নভেম্বরের শুরুতে টানা ৩ দিনের ছুটির সুযোগ

গোষ্ঠীস্বার্থে গাজীপুর-বিমানবন্দর বিআরটি প্রকল্প বাতিল অগ্রহণযোগ্য: আইপিডি

দক্ষিণ কোরিয়ায় কর্মী পাঠাতে প্রতিমন্ত্রী নূরের বৈঠক