হোম > জাতীয়

আগামী কোরবানির ঈদে হয়তো আমরা দায়িত্বে থাকবো না: স্বরাষ্ট্র উপদেষ্টা

বিশেষ প্রতিনিধি

আসন্ন কোরবানির ঈদে পশুর হাট, কোরবানির চামড়া ব্যবস্থাপনা, বর্জ্য অপসারণসহ বিভিন্ন বিষয়ে নির্দেশনা দিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন,'কোরবানির বিষয়ে আমাদের সব বিষয়ে প্রস্তুতি রাখতে হবে। আগামী কোরবানির ঈদের সময় হয়তো আমরা দায়িত্বে থাকবো না। তবে আমরা যে কয়দিন আছি দেশের জন্য সর্বোচ্চটা করার চেষ্টা করছি।'

রোববার সচিবালয়ে নিজ দপ্তরে কোরবানির পশুর হাট এবং কাঁচা চামড়া ব্যবস্থাপনা ও আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে নিজের অনুভূতি প্রকাশ করে স্বরাষ্ট্র উপদেষ্টা এসব কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, 'যথাযথ রক্ষণাবেক্ষণের অভাবে প্রতিবারই অনেক চামড়া নষ্ট হয়। কোরবানির এসব চামড়ার হকদার দেশের গরিব মানুষ। এবার যাতে চামড়ার যথাযথ দাম নিশ্চিত হয়, সেটা আমরা সর্বোচ্চ চেষ্টা করছি।'

কোরবানির পশুর হাটের ব্যবস্থাপনা নিয়ে সন্তোষ প্রকাশ করে উপদেষ্টা বলেন, 'আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ চেষ্টা করছে পশুর হাটসহ সড়ক ও মহাসড়কের নিরাপত্তা নিশ্চিত করতে। আশা করছি সবকিছু সঠিকভাবে হবে।'

রাজধানী থেকে ১২ ঘণ্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণের নির্দেশনা দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ঢাকার দুই সিটি করপোরেশনের প্রশাসকদের প্রতি নির্দেশনা দিয়ে উপদেষ্টা বলেন, 'আমরা চাই ১২ ঘণ্টার মধ্যে রাজধানী থেকে কোরবানির বর্জ্য অপসারণ হোক। এটা প্রশাসকরা নিশ্চিত করবেন। আমরা নগরকে পরিচ্ছন্ন দেখতে চাই।'

বাণিজ্যে নয়াদিল্লিকে কোনো ছাড় দেবে না ওয়াশিংটন

জিংকসমৃদ্ধ উচ্চ ফলনশীল আমনের নতুন জাত উদ্ভাবন

‘গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা পাচ্ছেন খালেদা জিয়া

সাংবাদিকদের সমস্যাগুলো চিহ্নিত করে সুনির্দিষ্ট প্রস্তাব দেয়ার আহ্বান তথ্যমন্ত্রীর

৭ দিনে শাহজালালে ২৪৫ ফ্লাইট বাতিল

বাংলাদেশ জিন্দাবাদ বলে আলোচনায় রাষ্ট্রপতি

জ্বালানি তেলের দাম বৃদ্ধির বিষয়ে যা জানাল সরকার

ইনফরমেশন শেয়ারিং-এর গ্লোবাল স্ট্যান্ডার্ড অর্জন করতে হবে: তথ্যমন্ত্রী

জ্বালানি তেল মজুদ না করার আহ্বান মন্ত্রীর

দ্বিপাক্ষিক সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ