হোম > জাতীয়

মিডিয়া এখনো নিয়ন্ত্রিত: নাহিদ ইসলাম

আতিকুর রহমান নগরী

ছবি: ভিডিও থেকে নেয়া

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, মিডিয়া আগে যেভাবে নিয়ন্ত্রণ করা হতো, এখনো সেভাবেই নিয়ন্ত্রিত হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কার্যক্রমে আমরা সন্তুষ্টির কথা আমরা জানিয়েছি।

বৃহস্পতিবার বেলা সোয়া ১টার দিকে ট্রাইব্যুনালে দ্বিতীয় দিনের জবানবন্দি দেয়ার পর সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

গণমাধ্যম কি এখন স্বাধীন আছে—এমন প্রশ্নের জবাবে নাহিদ ইসলাম বলেন, আন্দোলনের সময় পক্ষে-বিপক্ষে কাজ করা দুই ধরনের গণমাধ্যমই ছিল। তবে আন্দোলনের পরে গণমাধ্যমের যে ধরনের সংস্কার হওয়ার কথা ছিল তা এখনো সেইভাবে হয়নি।

সেনাবাহিনীর সদস্যদের অপরাধ প্রসঙ্গে তিনি বলেন, সেনাবাহিনী সদস্যদের মধ্যে যাদের বিরুদ্ধে অভিযোগ আছে তাদের অনেককে এক বছরের মধ্যে গ্রেপ্তার করা হয়নি। আমি নিজে গুম কমিশনে অভিযোগ দায়ের করেছি।

তিনি আরো বলেন, গুমের ঘটনায় অনেকের নাম আসছে। ডিজিএফআইয়ের সাবেক ৫ জন ডিজির নাম আসছে। তাদের কিন্তু এখনো গ্রেপ্তার করা হয়নি।

এর আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জবানবন্দেতে তিনি বলেছেন, শিক্ষার্থীদের আন্দোলন স্থগিত করতে নেয়া হয়েছিলো আয়না ঘরে। জিজ্ঞাবাদের নামে চলে নির্যাতন। আন্দোলন বন্ধ করতে সমন্বয়কদের গুমের হুমকি দেয়া হয়েছিলো।

গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

প্রধানমন্ত্রীর তুরস্ক সফর বাংলাদেশকে নতুন উচ্চতায় নিয়ে গেছে

তিন দাবিতে ১-১২তম নিবন্ধনধারীদের রাজধানীতে অবস্থান কর্মসূচি

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত

মাঠ প্রশাসনে গতি ফেরাতে ইউএনও সম্মেলনের প্রস্তুতি

কক্সবাজার থেকে চলতি মাসেই আন্তর্জাতিক ফ্লাইট চালু

ভারত-বাংলাদেশ প্রত্যর্পণ চুক্তিতে কী আছে, কোন শর্তে হাসিনাকে ফেরানো যাবে

মতপ্রকাশের অবাধ স্বাধীনতা নিশ্চিত করতে হবে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে আ.লীগের ৪৬ নেতাকর্মী গ্রেপ্তার

জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলায় সহজ শর্তে দ্রুত অর্থায়নের তাগিদ