হোম > জাতীয়

ডা. টিএইচ খানের প্রথম মৃত্যুবার্ষিকী মঙ্গলবার

স্টাফ রিপোর্টার

স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক পরিচালক ডা. তোফাজ্জল হোসেন (টিএইচ) খানের প্রথম মৃত্যুবার্ষিকী মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি)।

টিএইচ খান ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও বিএনপির কেন্দ্রীয় গণশিক্ষা বিষয়ক সম্পাদক, মিডিয়া সেলের সদস্য ও ইউট্যাবের মহাসচিব ড. মো. মোর্শেদ হাসান খানের বাবা। তার বড় ছেলেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং ছোট ছেলে আইনজীবি।

২০২৪ সালের এই দিনে হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর উত্তরায় নিজ বাসায় ইন্তেকাল করেন টিএইচ খান। পরে উত্তরার ৯ নম্বর সেক্টরে পানির ট্যাংক সংলগ্ন জামে মসজিদে জানাজা শেষে ১২ নম্বর সেক্টর খালপাড় গোরস্থানে মরহুমের লাশ দাফন করা হয়।

মরহুম টিএইচ খান মৃত্যুকালে স্ত্রী ও তিন ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।

এদিকে মরহুমের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার পরিবারের উদ্যোগে কুরআন খতম, কবর জিয়ারত, এতিম ও শুভাকাঙ্ক্ষী এবং আত্মীয় স্বজনদের নিয়ে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।

গোপালগঞ্জে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে নতুন ডিসি-এসপি

নিবন্ধন বিভাগের উন্নয়নে ৬ দফা দাবি পেশ বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশনের

মামুনুল হক ইস্যু: ওলিপুরীর খোলা চিঠির জবাব দিলেন পীর সাহেব দেওনাসহ তিন শীর্ষ আলেম

দেশে ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু

মালয়েশিয়াগামী কর্মীদের জন্য সুখবর দিলেন প্রবাসী কল্যাণমন্ত্রী

গোপালগঞ্জের এসপি বদলি, চট্টগ্রাম রেঞ্জে নতুন ডিআইজি

জলবায়ু সম্মেলনে উপকূলের সংকট ও শিশু-তরুণদের অধিকার তুলে ধরলেন তিন বাংলাদেশি

চলতি সপ্তাহেই জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুরের বিদ্যুৎ

রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি জাহাঙ্গীর আলম ৪ দিনের রিমান্ডে

দেশে ফ্যাসিবাদ ফেরার আশঙ্কা ঠেকাতে শিল্পী-কলাকুশলীদের সোচ্চার থাকার আহ্বান