হোম > জাতীয়

চলতি অর্থবছরে কতজন ইমাম, মুয়াজ্জিন ও খাদেমকে সম্মানী দেবে সরকার, জানালেন ধর্মমন্ত্রী

আমার দেশ অনলাইন

ধর্মবিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)।

চলতি ২০২৬-২৭ অর্থবছরে সারা দেশের মসজিদ, মন্দির, বৌদ্ধ বিহার ও গির্জায় কর্মরত মোট ২ লাখ ৫৬ হাজার ৭৪ জন ধর্মীয় ব্যক্তিবর্গকে সম্মানী প্রদান করা হবে বলে জাতীয় সংসদে জানিয়েছেন ধর্মবিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)। মঙ্গলবার জাতীয় সংসদের অধিবেশনে এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

সংসদে দেওয়া বক্তব্যে ধর্মবিষয়ক মন্ত্রী জানান, চলতি অর্থবছরে সারা দেশে বিদ্যমান ৮২ হাজার ৬৬৫টি মসজিদ, ৩ হাজারটি মন্দির, ৭৫২টি বৌদ্ধ বিহার এবং ৩০০টি গির্জায় কর্মরত ধর্মীয় ব্যক্তিবর্গ এই সম্মানীর আওতায় আসবেন।

নীতিমালা অনুযায়ী কারা এই সম্মানী পাবেন সে বিষয়ে স্পষ্ট করে কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) বলেন, মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমরা এই সম্মানী প্রাপ্য হবেন। তবে মসজিদের খতিবদের আপাতত এই সম্মানীর আওতায় অন্তর্ভুক্ত করার কোনো পরিকল্পনা নেই বলে তিনি উল্লেখ করেন।

ধর্মীয় নেতাদের কল্যাণে সরকারের এই উদ্যোগের প্রশংসা করে ধর্মমন্ত্রী বলেন, স্বাধীনতার পর থেকে বর্তমান সরকারের পূর্ব পর্যন্ত কোনো সরকারই ইমাম-মুয়াজ্জিনসহ অন্যান্য ধর্মীয় নেতাদের নিয়ে এভাবে চিন্তা করেনি। প্রধানমন্ত্রী তারেক রহমানের ব্যক্তিগত চিন্তাভাবনা ও ইচ্ছায় এই প্রকল্পটি গ্রহণ করা হয়েছে বলে উল্লেখ করে সংসদের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ ও মোবারকবাদ জানান তিনি।

পোশাকশিল্পে শ্রমিক অসন্তোষ নিরসনে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান বিডিপির

পদত্যাগপত্রে যা লিখলেন ওসমান ফারুক

কিশোরগঞ্জ-৩ আসন শূন্য ঘোষণা স্পিকারের

প্রতিটি জেলায় মডেল মন্দির নির্মাণে সরকারের পরিকল্পনা কী, জানালেন ধর্মমন্ত্রী

ড. ওসমান ফারুকের পদত্যাগে সামনে কী হবে কিশোরগঞ্জ-৩ আসনে

বর্তমান রাজনীতির সবচেয়ে বড় চ্যালেঞ্জ প্রকাশ্য শত্রু নয়, গুপ্ত শক্তি: ধর্ম প্রতিমন্ত্রী

যে কারণে এমপি পদ থেকে সরে দাঁড়ালেন ওসমান ফারুক

কিশোরগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ওসমান ফারুকের পদত্যাগ

জাতীয় গ্রিডে যুক্ত হলো রূপপুরের বিদ্যুৎ

পল্টন থানার হত্যা মামলায় গ্রেপ্তার সাঈদ খোকন