হোম > জাতীয়

মন্ত্রীর লোকদেখানো তৎপরতা নয়, যাত্রী হয়রানি বন্ধের তৎপরতা চাই

বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি

স্টাফ রিপোর্টার

বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি বলেছে, ঈদযাত্রায় বিভিন্ন পথের গণপরিবহনে একদিকে অতিরিক্ত ভাড়া আদায়ের নৈরাজ্য চলছে, অন্যদিকে নতুন সড়কমন্ত্রী পুরোনো সড়কমন্ত্রীর স্টাইলে মিডিয়া ও মালিক সমিতির লোকজন সাথে নিয়ে বাস র্টামিনালে পরিদর্শনের আইওয়াশ করছেন। তাই অনতিবিলম্বে গোয়েন্দা তথ্য নিয়ে অতিরিক্ত ভাড়া আদায়ের নৈরাজ্য ও যাত্রী হয়রানি বন্ধের দাবি জানিয়েছে সংগঠনটি।

শনিবার গণমাধ্যমে পাঠানো এক বার্তায় বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী এই দাবি জানান।

বিবৃতিতে তিনি অভিযোগ করেন, ভাড়া আদায়ের নৈরাজ্যের পুরোনো পদ্ধতি বিদ্যমান, সরকার কাঠামোগত পদ্ধতির পরিবর্তন আনতে পারেনি, আইন ও বিধি অনুযায়ী পরিবহনগুলোকে জবাবদিহির আওতায় আনা হয়নি। এমন প্রেক্ষাপটে বিগত সরকারের সাবেক সড়কমন্ত্রীর স্টাইল পরিহার করে নতুন সরকারের ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়ছার কামালের পদ্ধতি অনুসরণ করে ছদ্মবেশে সন্ধ্যার পর সায়েদাবাদ, গুলিস্তান, গাবতলী, মহাখালী বাস টার্মিনাল ও সদরঘাট লঞ্চ টার্মিনালে টিকিট কাটতে আসুন, মানুষের হয়রানির প্রকৃত চিত্র দেখুন। প্রয়োজনে আপনার দলের তৃণমুল নেতাকর্মীদের কাছ থেকে তথ্য নিন।

তিনি আরো বলেন, নতুন সড়ক, রেল ও নৌ মন্ত্রী পরিবহন মালিক সমিতি ও শ্রমিক ফেডারেশনের নেতাদের সাথে নিয়ে মন্ত্রণালয়ের ঈদ ব্যবস্থাপনা সভায় এবারের ঈদে বাস ও লঞ্চ ভাড়া না বাড়ানোর যে ঘোষণা দিয়েছেন, তা বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে উত্তর ও দক্ষিণবঙ্গের প্রতিটি বাস ও লঞ্চে এসি সিটের ক্ষেত্রে দ্বিগুণ, নন-এসি সিটে কোথাও দ্বিগুণ কোথায় তিনগুণ বাড়তি ভাড়া নানান কৌশলে আদায় করা হচ্ছে। ঢাকা থেকে গাজীপুর, ঢাকা থেকে মাওয়াসহ আন্তঃজেলা সার্ভিসের বাসগুলো ৮০ টাকার ভাড়া বিভিন্ন বাসে ১৫০ থেকে ২০০ টাকা আদায় করা হচ্ছে। এমন পরিস্থিতিতে স্বৈরাচারের পদাঙ্ক অনুসরণ করে কেবল গণমাধ্যমে বাহবা পাওয়ার নিয়ত পরিহার করে প্রধানমন্ত্রী তারেক রহমানের ইচ্ছার প্রতিফলন ঘটিয়ে যাত্রী সাধারণের প্রকৃতি হয়রানির বন্ধে কার্যকর উদ্যোগ গ্রহণের জন্য নতুন সড়ক, রেল ও নৌমন্ত্রীর প্রতি অনুরোধ জানান তিনি।

জুলাই শহীদদের রক্ত বৃথা যাবে না: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন জামায়াত আমির

কাতারের সাবেক আমিরের নামে ঢাকার সড়কের নামকরণ হবে: প্রধানমন্ত্রী

ত্রয়োদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশন সমাপ্ত

ডেঙ্গু ঠেকাতে ফুলহাতা জামা, লম্বা লুঙ্গি পরার পরামর্শ স্বাস্থ্যমন্ত্রীর

মৎস্য-প্রাণিসম্পদ খাতে উদ্যোক্তাদের তালিকা প্রণয়ন করা হবে: টুকু

একটি বিশেষ দেশকে সুবিধা দিতেই শিক্ষা খাত ধ্বংস করেছিল ফ্যাসিবাদী ও স্বৈরাচারী সরকার

বাংলাদেশে চরমপন্থা-উগ্রবাদের ঠাঁই হবে না: প্রধানমন্ত্রী

বিরোধী দলের আপত্তির মুখে ইনভেস্টমেন্ট বাংলাদেশ বিল সংসদে পাস

একটি বিশেষ দেশকে সুবিধা দিতেই চিকিৎসা ব্যবস্থা ধ্বংস করা হয়েছিল